নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

বরিশাল সিটি নির্বাচনে হামলার প্রতিবাদে জামালপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল


বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) এঁর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। 

সোমবার (১২ জুন) বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

দলটির জেলা শাখার সভাপতি ডা. ইউনুস আহাম্মদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন,  জেলা শাখার সেক্রেটারি সুলতান মাহমুদ সিরাজী, সিনিয়র সহসভাপতি মুফতি মোস্তফা কামাল, জয়েন্ট সেক্রেটারি মুফতি সালেহ আহমাদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি হাফেজ লিয়াকত হুসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুলাহ আল মাসঊদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, ইসলামপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতী মিনহাজ উদ্দিন, মাদারগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ সালোয়া, সৌদিআরব দামবাম শহর শাখার সেক্রেটারি হাফেজ মাসুম মুশফিক প্রমুখ। 

বক্তারা বলেল, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এঁর উপর সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতিবিলম্ব সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। 

আরও খবর