অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

নন্দীগ্রামে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা কৃষি অফিসের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। নন্দীগ্রাম উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মেলা চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু। অনুষ্ঠানে বক্তাদের কথায় উঠে আসে বৃক্ষরোপণের তাৎপর্য। আলোচনাপর্ব শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দুই শতাধিক কৃষক-কৃষানীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। 

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, প্রতি ইঞ্চি জায়গা আবাদের আওতায় নিয়ে আসার জন্য এবং বৃক্ষরোপণসহ আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদেরকে উৎসাহিত করার জন্য এ মেলার আয়োজন।

আরও খবর

6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ ঘন্টা ৩৯ মিনিট আগে