বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল লাখাইয়ে বিষাক্ত অ্যালকোহল পানে একাদিক মৃত্যু, এলাকায় নানা গুন্জন। পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

কৈ এর তেলে কৈ ভুনা,,,, নাজমুন নাহার

ছবি - নাজমুন নাহার


নাজমুন নাহার :

মনের আবেগে লিখে যায় লেখক,,,নিজের সৃষ্টি কে কৃষ্টি তে রূপান্তরিত আপ্রাণ প্রচেষ্টার ফলশ্রুতিতে প্রকাশ করতে চায় নিজস্ব পুস্তক। কিন্তু একটা নিজস্ব পুস্তক প্রকাশ করতে চাইলে তাকে ধরতে হবে, ঘুরতে হবে একজন প্রকাশকের পিছনে। আর ভালো প্রকাশক  বা ভালো প্রকাশনী পেতে গেলে তাকে প্রকাশকের  বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। তার লেখার মান ভালো হতে হবে,, জাতীয় পত্রিকায় তার লেখা স্থান পায় কি না?,,, ইত্যাদি ইত্যাদি।

এরপর  আসছে অর্থের ব্যাপার যাঁরা লিখেন বেশির ভাগ লেখকের অর্থনৈতিক  স্বচ্ছলতা তেমন নেই, কিন্তু একটা ভালো মানের পুস্তক  বের করতে হলে খরচের হারটাও বাড়ে, যা বহন করতে পারে না অনেক লেখকই। তাই আশা-নিরাশার বাসা বেঁধে বুকের মধ্যেই লুকায়িত থাকে। পারে না তুলে ধরতে তার সৃষ্টিকে নিজস্বতার আবরণে জনসমুদ্রে। অর্থনৈতিক সংকট দূর করে কেউবা যদি পারেও স্বচ্ছতার অভাবে অনেক সময় অনেক প্রকাশক বায়না করা টাকা পুস্তক প্রকাশ না করে  নিয়ে গায়েব হয়ে  যায়।

তখন লেখকের কপাল চাপড়ানো ছাড়া আর কোন উপায় থাকে না। এতসব বাধা-বিপত্তির হাত থেকে বাঁচতে লেখক চলে যায় বা অনেক সময় যেতে বাধ্য হয় লেখালেখির কারণে হোক বা পরিচিতির  কারণে হোক বা নিজের বুকের লালিত স্বপ্নকে বাস্তবে  রূপ দিতে যৌথ পুস্তকের  সীমানায় সম্পাদকের সুনজরে।যাঁরা সাহিত্য সংগঠন খুলে বসে আছেন মূলত  তারাই সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এবং জনগণের পরিচিতি লাভ করেন।  গল্প,কবিতা, টাকা সব দেয়া শেষ।  লেখক পুলকিত মনে অপেক্ষায় থাকে তার পুস্তক আসবে তার সৃষ্টিকে ছড়িয়ে দিবে বিশ্বের মাজারে। দিন যায় মাস আসে বছর গড়িয়ে যায় শেষ হয়ে যায় বইমেলা পুস্তক আর আসে না ঘরে হায়,,,এভাবে অনেক বইমেলা শেষ হয়ে যায়। এখানেও সেই স্বচ্ছতার অভাব।

এসব সম্পাদকের সংখ্যা খুব বেশি। খুব কম সম্পাদক আছেন যাঁরা  সঠিক সময়ে বইগুলো লেখকদের ঘরে পৌঁছায়। তাঁর স্বপ্নকে সফলতার শিখরে পৌঁছায়।অথচ লেখকের সৃষ্টি, টাকা দিয়ে নিজেদের নামের পিছনে সম্পাদকের  সাইনবোর্ড টা ঠিকই জুড়িয়ে দেন, সাহিত্য জগতের হোমরা-চোমরা বনে যান।

এদের মুখের মিষ্টতা এত বেশি যে  সহজ সরল লেখকরা অনায়াসে এদের ফাঁদে পড়ে যান, আর এরা ইচ্ছে মতো"  কৈ এর তেলে কৈ ভুনে যান" পরিশেষে সবার প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি,,,প্রচলিত একটা কথা আছে,,,মক্কায় ও চোর আছে আর লঙ্কায় ও ভিখারি আছে। ভালো মন্দ নিয়ে মনুষ্য জগত।

লেখকের জায়গায় নিজের ছোট্ট একটা অবস্থানের সূত্রে প্রিয় লেখকদের উদ্দেশ্যে একটা  অনুরোধ রেখে যাই,,, নিজের সৃষ্টি যা আপনার সন্তান তুল্য তাকে এবং আপনার কষ্টার্জিত অর্থ দশজনের হাতে তুলে না দিয়ে,,, সেই দশজনের টাকা এক সাথ করে  নিজের একক একটা পুস্তক ভালো এবং বিশ্বস্ত প্রকাশকের  প্রকাশনী থেকে প্রকাশ করুন,যার স্বত্বাধিকারী আর কেউ নয়, শুধু আপনিই থাকবেন।

আরও খবর




deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৪৮ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে