লোহাগাড়ায় মাটি খেকোদের দৌরাত্ম, হুমকির মুখে উর্বর কৃষিজমি ও পাহাড়ি পরিবেশ পলাশে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ‎ নোয়াখালীর হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ পরিশোধ বাধ্যতামূলক: গুতেরেস চাকরি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব পাঠাল ইরান সারাদেশে মহান মে দিবস পালিত নাগেশ্বরীতে হোটেল শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন: অধিকার আদায়ের অঙ্গীকার বন্ধ কলকারখানা চালু ও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চিলমারীতে অবশেষে "চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা" হত্যার মুল আসামি গ্রফতার ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২ ঝিনাইগাতীতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন লালপুরে মে দিবস পালিত শ্রমিকদের অধিকার প্রশ্নে বিএনপি আপোষহীন : এমপি সুলতান মাহমুদ বাবু কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত তেলের সংকটে বদলে যাচ্ছে চাষের ধরণ—শিবচরে ‘বিনা চাষে পাট’ নতুন সম্ভাবনার ইঙ্গিত

স্বাধীনতার পক্ষের শক্তি আগামী দিনে এ দেশ শাসন করবে: বাবলা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার পক্ষের শক্তি আগামী দিনে এ দেশ শাসন করবে। জঙ্গি-সন্ত্রাসীদেরকে কোনো অবস্থাতেই এই বাংলার মাটিতে অবস্থান করতে দেওয়া হবে নাসোমবার নিজ নির্বাচনি এলাকা দোলাইরপার জালালাবাদ আয়রন স্টিল ও মেশিনারিজ দোকান মালিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবলা আরও বলেন, ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এবং ৩০ লাখ মুক্তিযোদ্ধার তাজা রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র বাংলাদেশের অগ্রগতি-উন্নয়ন থামিয়ে রাখতে পারবে না। 

বাবলা মার্কেটের সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আলাপ-আলোচনা করে দলমত নির্বিশেষে সব ব্যবসায়ীদেরকে নিয়ে সুন্দরভাবে সমিতি চালানোর আহ্বান জানান। মার্কেটের উন্নয়নে ড্রেনেজ ব্যবস্থাসহ ব্যবসায়ীদের সুখে-বিপদে-আপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।  মার্কেটের ভেতরে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন জাতীয় পার্টির এই সংসদ সদস্য।

জালালাবাদ আয়রন স্টিল ও মেশিনারিজ দোকান মালিক সমিতির সভাপতি গোলাম সারোয়ার খাঁন মামুনের সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান নান্নুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জিয়াউল আহসান তালুকদার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন, কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা, জালালাবাদ আয়রন স্টিল ও মেশিনারিজ মার্কেটের প্রতিষ্ঠাতা তাজউদ্দিন আহমেদ মামুন, লায়ন এইচএম ইব্রাহীম ভুইয়া, মোশারফ হোসেন খান।

Tag
আরও খবর



69f4c257933b9-010526091015.webp
মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

১৮ ঘন্টা ২১ মিনিট আগে