সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

কানাডায় ছুরিকাঘাতে হত্যা: আটকের পর আরেক সন্দেহভাজনের মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-09-2022 04:33:08 am

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


কানাডায় ছুরিকাঘাতে ১০ জন খুনের ঘটনায় সন্দেহভাজন আরেক ব্যক্তি আটকের পর মারা গেছেন।


কানাডার পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, বুধবার বিকেলে সাসকাচোয়ান প্রদেশের একটি মহাসড়ক থেকে ৩২ বছরের মাইলস স্যান্ডারসনকে আটক করা হয়। ধাওয়া করে আটকের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছিল।


গেল রোববার কানাডায় ১০ জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হামলায় আহত হন অন্তত ১৮ জন। তাদের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 


এ ঘটনাকে দেশটির ইতিহাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ‘নিকৃষ্টতম সহিংসতা’ বলা হচ্ছে।


হামলার পর পর দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইট বার্তায় বলেছিলেন, ‘ভয়াবহ হামলায় আমি হতবাক ও বিধ্বস্ত। এ জঘন্য হামলার জন্য দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’


এরপর পুলিশ হামলার ঘটনায় সন্দেহভাজন একজনের মরদেহ পাওয়া কথা জানায়। ৩১ বছর বয়সী ড্যামিয়েন স্যান্ডারসনের লাশ পাওয়া যায় জেমস স্মিথ ক্রি নেশনে, যেখানে কয়েকজন হামলার শিকার হন। 

আরও খবর





6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে