আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মোরেলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত


বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেল ধাক্কায় মিনারা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। ওই নারী খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামের মৃত আকরাম খলিফার স্ত্রী।  

 বৃহস্পতিবার (৮  সেপ্টেম্বর)  সকাল ১০টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মিনারা বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।

ঘটনার সময় স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন। তার নাম পরিচয়ও এ পর্যন্ত জানা যায়নি।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও নিহতের  মরদেহ উদ্ধার  করা হয়েছে। তবে নিহতের  পরিবারের কেউ এখনো কোন অভিযোগ  করেনি। 
জানা গেছে,  নিহতের পরিবারে দুই  ছেলে রয়েছে। লাশ এবং  দুর্ঘটনার মোটরসাইকেলটি এ রিপোর্ট  লেখা  পর্যন্ত  থানায় রয়েছে বলে জানা গেছে। 

Tag
আরও খবর