প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় রাজিবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যায় ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন সারা দেশের সাংবাদিকেরা তারই অংশ হিসাবে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে রৌমারী ও রাজিবপুরের স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগন । 

মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার দ্রুত বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুস সবুর ফারুকী, সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ রাজিবপুর উপজেলা শাখা, অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান, সভাপতি,  বিএনপি, রাজিবপুর উপজেলা শাখা, মোঃ মাহবুবুর রশীদ মন্ডল, অধ্যক্ষ, রাজিবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মোঃ রুস্তম মাহমুদ লিখন, আহ্বায়ক, যুবদল রাজিবপুর উপজেলা শাখা, মোঃ কুদ্দুস বিশ্বাস, সভাপতি, রাজীবপুর প্রেস ক্লাব, মোঃ তরিকুল ইসলাম তারা, সাধারণ সম্পাদক উপজেলা প্রেস ক্লাব, মোঃ সহিজল ইসলাম সজল, সাধারণ সম্পাদক, রাজীবপুর প্রেস ক্লাব, মোঃ শরিফুল ইসলাম, সভাপতি, রাজিবপুর মডেল প্রেস ক্লাব, মোঃ শাহাদৎ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক রাজিবপুর মডেল প্রেস ক্লাব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে পেশাগত দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় আহত হন একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Tag
আরও খবর