সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

মানারাত ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ড ভেঙ্গে দিল সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-09-2022 02:15:29 am

ফাইল ছবি


◾ শিক্ষা ডেস্ক


বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড ভেঙ্গে দিয়েছে সরকার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামকে চেয়ারম্যান মনোনীত করে বিশ্ববিদ্যালয়টির ১৩ সদস্যবিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) পুনর্গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


মানারাত ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড বিষয়ে গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। 


সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, পুনর্গঠিত বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, এনএসআই ও এসবি'র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।


সভায় জানানো হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ধারা ৬ (১০) সুস্পষ্ট লংঘন করায় উল্লিখিত আইনের ধারা ৩৫ (৭) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো.আতিকুল ইসলামকে চেয়ারম্যান করে ১৩ সদস্যবিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করে দিয়েছেন। সভায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।


পুনর্গঠিত বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের সভাপতিত্বে প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে।


২০০১ সালের ২৮ মে ঢাকার গুলশানে ৭৩ জন শিক্ষার্থী নিয়ে মানারাত ইউনিভার্সিটি যাত্রা শুরু করে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ।


আর্থিক অনিয়ম ও জঙ্গিবাদী রাজনীতির সঙ্গে বিওটির কারও কারও সংশ্লিষ্টতার কারণে মানারাত ইউনিভার্সিটির বিওটি ভেঙ্গে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে সরকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েরও বিওটি পুনর্গঠন করে দিয়েছে।


আরও খবর