র‍্যাব-পুলিশের অভিযানে দুই মাদক কারবারীসহ ১৬৪৯ বোতল ফেনসিডিল আটক বেগমগঞ্জে স্বাস্থ্য পরিবহন শ্রমিক দিয়ে হামের টিকা প্রদান, শিশু মৃত্যুর ঝুঁকি। নড়াইলে দুটি পৃথক অভিযানে ডিবি পুলিশ কর্তৃক ৩৯৮ বোতল ইসকাফ ও ০৫ বোতল বিদেশি মদ সহ ০২ জন বরিশালে দৈনিক আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চৌদ্দগ্রাম গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন যশোর ইনস্টিটিউটের নেতৃত্বে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’, বিপুল জয় কখন থামবে অতিরিক্ত ভাড়া আদায়ের অনিয়ম নাগেশ্বরীতে ইয়াবা সম্রাট শাহ-জালাল আটক - সার্বিক সহযোগিতায় বলদীটারি অপরাধ নির্মূল কমিটি সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৬৩ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ নারী আটক উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী কবে কমবে লোডশেডিং, যা জানা গেল এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ১ মহিলা আটক

বিজয়নগর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি কামাল, সম্পাদক শিপন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-06-2023 11:02:40 pm

সভাপতি কামাল ও সাধারণ সম্পাদক শিপন © ফাইল ছবি


বিজয়নগর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মোঃ কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোঃ শিপন মিয়া। 


গত রোববার ( ১৮ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। 


সদ্য গঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নুরুল আমীন, ইমরান মিয়া, তামীমা দস্তগীর, ওয়াকিল সরকার ফাহাদ, আরমান আল আরাফ, ডালিম ইবনে আকবর, খন্দকার মোহাম্মদ সালাউদ্দিন ও সাবরিন সুলতানা। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইমন চৌধুরী শুভ, মো: শাহিদুল হক , মো: জাকারিয়া ভূইয়া, শেখ আশিকুর রহমান রবিন, মো: শামীম হাসান, আশরাফ চৌধুরী ও জনি চৌধুরী।সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল আমিন খান, নুরজাহান প্রীতি, ইফাদুল ইসলাম, কাজী আসিফুর রহমান, মো: মিজবাহ উদ্দিন জুনায়েদ, আনজাম মাহিন ও মোঃ ফখরুল ইসলাম। 


এছাড়াও প্রচার সম্পাদক দায়িত্ব পালনে ইসমাঈল হোসাইন , দপ্তর সম্পাদক হিসেবে নিয়াজ মোহাম্মদ নওশাদ, অর্থ সম্পাদক হিসেবে মো: সোহাগ চৌধুরী, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে সাদিয়া সুলতানা, ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে জাহিদুল ইসলাম লিমন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে মো: ওয়ায়েজ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক হিসেবে কাজী মার্জিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে জাহিদুল ইসলাম রিফাত, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে সবুজ, আপ্যায়ন সম্পাদক হিসেবে আকাশ চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: গিয়াস উদ্দিন। 




সংগঠনটির বর্তমান কার্যকরী সদস্যরা হলেন, রুহিল মাদীনি মীম, মুক্তাদীর দস্তগীর, কাজী রুবায়াত ও বাচ্চু মিয়া। 


কমিটির নব-নির্বাচিত সভাপতি কামাল হোসেন বলেন, প্রথমত আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিজয়নগর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ এর সাথে সম্পৃক্ত সকলকে। যাঁরা আমাকে এতবড় একটি গুরুদায়িত্বে আসীন করেছেন৷ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাবো যেন বিজয়নগর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের মাধ্যমে দেশের সকল শিক্ষার্থী সহায়তায় নিতে পারে৷



নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শিপন মিয়া বলেন, আমাকে যারা এই দায়িত্বভার দিয়েছে আমি প্রথমেই তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে তাদের সহযোগিতা কামনা করছি যাতে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি। ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো যেভাবে সম্ভব এই সংগঠনকে গতিশীল রাখা যায় এবং সামনের দিকে আরো ভালো কিছু করা যায়। এই সংগঠনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের যেকোন সমস্যায় পাশে থেকে তাদের সহযোগিতা করার প্রচেষ্টায় থাকব ইনশা-আল্লাহ। 


উল্লেখ্য যে, এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী। যার পৃষ্ঠপোষকতায় এবং প্রধান উপদেষ্টা ড.তোফাজ্জল ইসলাম ও ড.আব্দুল বাছির স্যারের অবদানে এই সংগঠনটি ২০১৪ সাল থেকে "সমৃদ্ধ দেশ গড়বে আলোকিত নাগরিক" এই স্লোগানকে ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে আসছে। তারা সর্বদা চেষ্টা করে সাধারণ শিক্ষার্থীদের যেকোন সহযোগিতায় পাশে থাকার। সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা ছাড়াও সংগঠনটি শীতকালে গরীব অসহায়দের শীতার্ত বস্র বিতরণ, সামাজিক ও জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচিসহ নানাবিধ মানবিক সেবায় নিয়োজিত থাকে। সেইসাথে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সম্মাননা দিয়ে থাকেন।


আরও খবর