ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

‘মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-06-2025 04:18:47 pm

কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছাতে বহুল আলোচিত করিডর চালুর বিষয়ে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।


বুধবার (৪ জুন) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘ডিকাব টক’ শোয়ে অংশ নিয়ে তিনি এ কথা জানান।


জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, ‘মানবিক করিডর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। সেটি হলেই কেবল জাতিসংঘ সহায়তা করতে পারে। এটি নিয়ে এখনো কোনো আলোচনা আমাদের সঙ্গে হয়নি। এ বিষয়ে দু পক্ষের সম্মতি থাকলে জাতিসংঘ এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।’


আওয়ামী লীগ নিষিদ্ধ একটি রাজনৈতিক সিদ্ধান্ত জানিয়ে জাতিসংঘের এ বিষয়ে কোনো মতামত নেই জানিয়ে গোয়েন লুইস বলেন, ‘নির্বাচন কমিশনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে সহায়তা করছে জাতিসংঘ। জাতিসংঘ চায় দেশের সকল শ্রেণি পেশার মানুষ যেন তাদের ভোটাধিকার পায়।’


তিনি বলেন, ‘ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত, শিগগিরই ছোট আকারে তা চালু হবে।’


গোয়েন লুইস বলেন, ‘নিরাপত্তার সাথে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় জাতিসংঘ। তবে যতক্ষণ তা সম্ভব হচ্ছে না তার আগপর্যন্ত তাদের সহায়তায় সরকারের সকল কার্যক্রমে সহায়তা করা হবে। মিয়ানমারে এখন রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব না, কারণ সেখানকার পরিস্থিতি ভালো না।’


নির্বাচন এবং সংস্কার– কোনটি গুরুত্বপূর্ণ এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, ‘এটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত । জাতিসংঘ সংস্কার কমিশন পুরোপুরি সমর্থন করে। কিন্তু এখন আমরা সংস্কারের চেয়ে এর পরবর্তী পদক্ষেপ কী হবে সেটার জন্য অপেক্ষা করছি।’


তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে সকল দিক থেকে আরও মজবুত হতে হলে জাতীয়ভাবে কাজ করতে হবে এবং জনগণের সমর্থনের দরকার হবে।’


জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন, ‘জাতীয় বাজেট নিয়ে বিভিন্ন মাধ্যমে নানান মত থাকলেও এটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বর্তমান অবস্থাকে লক্ষ্য রেখেই বাস্তবাসম্মত করা হয়েছে।’

Tag
আরও খবর