মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

রাজশাহী গোদাগাড়ীতে গ্রীন হাউজ ও চেক বিতরণ অনুষ্ঠিত

গোদাগাড়ী  উপজেলা চত্বরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তর সভাপতিত্বে। 


প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ গোদাগাড়ী-তানোরের সংসদ সদস্য ওমর ফারুক চৌধূরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুর রশিদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি,মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা,মোহনপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম,দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল,গো-গ্রাম ইউপি চেয়ারম্যান মজিবর রহমান প্রমূখ।


মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী কতৃক গোদাগাড়ী উপজেলা সরকারি দপ্তরসমূহের বিভিন্ন প্রকল্পের আওতায় নির্বাচিত ব্যক্তিদের মাঝে নগদ অর্থ, আর্থিক অনুদানের চেক, বাইসাইকেল, গরু,ভেড়া,ট্যাবসহ অন্যান্য উপকরণ বিতরণ করেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য সেবা কর্মকর্তা ফৌজিয়া আক্তার এ সময় উপস্থিত ছিলেন তথ্য সেবা সহকারী মোসাঃ হালিমা খাতুন ও অহেদুন জান্নাত।


 

রাজশাহী-১ গোদাগাড়ী-তানোরের সংসদ সদস্য ওমর ফারুক চৌধূরী বলেন, জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। এই সরকারের আমলে এমন কোনো পরিবার নেই যে এক বেলা না খেয়ে আছে। ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। আজকের সব অনুদান দেশনেত্রী শেখ হাসিনার। আপনেরা সবাই নেত্রীর জন্য দোয়া করবেন আর নৌকায় ভোট দিবেন।

বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিট্যাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পটি গ্রামীন সুবিধাবঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করে চলেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নে এই তথ্য আপা প্রকল্পটি চলমান রয়েছে। “শেখ হাসিনার বারতা, নারী-পুুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে ধারণ করে তথ্য সেবা নারীদের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আইনি সহায়তা পরামর্শ প্রদান, মহিলাদের ডায়াবেটিকস ও রক্তচাপ পরীক্ষা, ওজন মাপা, নারীদের উৎপাদিত ও সংগ্রহিত পন্য বিক্রয়ের জন্য মার্কেটপ্লেস পরিচালনা সহ বহুবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Tag
আরও খবর