শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু অসুস্থ বাবার চিকিৎসা ও সম্পত্তি নিয়ে স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সহযোগিতা চান সাগর আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে জেসমিন আক্তারের প্রার্থিতা ঘোষণা শান্তিগঞ্জের জয়কলস ইউপি নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের খাদেম হতে চান হাফিজ শফিক উদ্দিন জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে গোয়ালন্দে র‍্যালি ও আলোচনা সভা যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পীরগাছা রেলওয়ে স্টেশন পূর্বপাড় অটোস্ট্যান্ড সমিতির পরিচিতি সভা

সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ।

উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় উখিয়ার সোনার পাড়ায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে তরুণ স্বেচ্ছাসেবী দল ব্লু-গার্ড।


গত ৫, ১৮ ও ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. সোনার পাড়ার বিভিন্ন উপকূলীয় এলাকায় পরিচালিত এসব কার্যক্রমে সৈকত থেকে প্লাস্টিক, পলিথিন, পরিত্যক্ত মাছ ধরার জালসহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়। পাশাপাশি স্থানীয় জেলে, পর্যটক ও সাধারণ মানুষের মধ্যে সমুদ্র দূষণের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে সচেতনতা কার্যক্রম চালানো হয়।


সোনার পাড়া ব্লু-গার্ডের দলের সদস্য রোকসানা আক্তার বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে উপকূলীয় পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও বাড়ানো সম্ভব। কার্যক্রমগুলোতে দলের ১০ জন সক্রিয় সদস্য অংশ নেন।


উল্লেখ্য, ‘Fisheries Livelihood Enhancement Project’-এর আওতায় পরিচালিত এ কার্যক্রমে অর্থায়ন করছে Japan International Cooperation Agency (JICA) এবং বাস্তবায়ন করছে মৎস্য অধিদপ্তর, কক্সবাজার।

Tag
আরও খবর