নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

ইউক্রেন যুদ্ধে কার পক্ষে ভারত, জানালেন মোদি

যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফরেই জেট ইঞ্জিন চুক্তি হওয়ার কথা রয়েছে। এছাড়া মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন মোদি।সফরের আগে একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।

মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মোদি বলেন, ‘আমরা এই যুদ্ধে নিরপেক্ষ নই। আমরা শান্তির পক্ষে।’

মোদি বলেন, গোটা বিশ্বই ভারতের অবস্থানের বিষয়ে অবগত। এবং আমার বিশ্বাস তারা ভারতের অবস্থান বুঝতে পারছে। ভারত শান্তি চায়। এবং ভারতের এই নীতির ওপর পূর্ণ আস্থা আছে সবার। ইউক্রেন যুদ্ধের ইস্যুতে অনেকেই মনে করেন যে আমরা নিরপেক্ষ। বিষয়টা সেরকম নয়। আমরা শান্তির পক্ষে। সকল দেশের উচিত আন্তর্জাতিক আইন এবং দেশের সার্বভৌমত্বকে সম্মান করা।

মোদি আরও বলেন, যুদ্ধ বন্ধে ভারত যথা সম্ভব ভূমিকা পালন করতে প্রস্তুত।
 
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর হামলা শুরু করেছিল রাশিয়া।  এই যুদ্ধের মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মোদির। 

সম্প্রতি আবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও মুখোমুখি বৈঠকে বসেছিলেন তিনি। ভারত অনবরত এই যুদ্ধ বন্ধের ডাক দিয়ে এসেছে। তবে আমেরিকা বা তার মিত্র দেশগুলোর মতো রাশিয়ার বিরোধিতা করেনি ভারত। বরং সূক্ষ্ম কূটনীতির মাধ্যমে ভারসাম্য বজায় রেখেছে দিল্লি। 

এরই মাঝে দেশের স্বার্থে রাশিয়ার থেকে সস্তায় জ্বালানি তেল কিনে চলেছে ভারত। অপরদিকে আবার জেলেনস্কির আবেদনে ইউক্রেনকে একাধিবার ত্রাণ সামগ্রী পাঠিয়েছে মোদি সরকার। 

যদিও এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চেয়েছিল, ভারত রাশিয়ার বিরুদ্ধে আরও কিছুটা সরব হবে। তবে ভারত কোনও কিছুতেই প্রভাবিত না হয়ে স্বাধীন বিদেশ নীতি অবলম্বন করে চলেছে।

Tag
আরও খবর

deshchitro-6a8ec12604a0c-260826043414.webp
‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

৩ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে







6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

৭ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে