চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নোয়াখালীর এডিসি(সার্বিক) মো: নাজিমুল হায়দার পেলেন জাতীয় শুদ্ধাচার পুরষ্কার

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এর হাত থেকে পুরষ্কার ও নগদ অর্থ গ্রহণ করছেন এডিসি(সার্বিক) মো: নাজিমুল হায়দার



জাতীয় শুদ্ধাচার পুরষ্কার ২০২৩ পেলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজিমুল হায়দার। 


মঙ্গলবার (২০ জুন) দুপুরে জেলা প্রশাসক সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নাজিমুল হায়দার কে সনদপত্র, স্মারক ক্রেন্ট ও পুরষ্কারের নগদ অর্থ তুলে দেন।


এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজিমুল হায়দার বলেন, আমার এ অর্জনে সবচেয়ে বেশি মিস করছি আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক মাস্টার ও জয়িতা মা মরহুম অহিদা বেগম কে। আমি যেন সরকারের এসব স্বীকৃতির যথাযথ মর্যাদা রক্ষা করে সরকারি দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারি সবার কাছে এই দোয়া চাই।


এডিসি মো: নাজিমুল হায়দার ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে কর্মকর্তা হিসেবে ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন কর্মস্থলে সুনামের সাথে সরকারি দায়িত্ব পালন করেছেন।


তিনি প্রাথমিক শিক্ষা পদক ২০২০ (জেলা পর্যায়), শ্রেষ্ঠ ইনোভেশন পুরষ্কার ২০২০ (জেলা পর্যায়) এবং ডিজিটাল বাংলাদেশ জাতীয় পুরষ্কার ২০২১ অর্জন করেন।


উল্লেখ্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে “সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল” শিরোনামে “শুদ্ধাচার পুরষ্কার নীতিমালা ২০২১” এর আলোকে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে এ পুরষ্কার প্রদান করা হয়।


সততা ও নৈনিকতা; সেবাগ্রহীতাদের সেবা প্রদান, পেশাগত দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার, অধিনস্ত কর্মচারীদের তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ, দলগত কাজের সমন্বয়, সময়ানুবর্তীতা ও শৃঙ্খলাবোধ, কর্তব্য নিষ্ঠা ও স্ব-প্রনোদিত উদ্যোগ, উদ্ভাবন ও সংস্কার কার্যক্রমে আগ্রহ এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালনসহ সর্বমোট ১০টি সূচকে মূল্যায়নের মাধ্যমে শুদ্ধাচার পুরষ্কারের জন্য মনোনীত করা হয়।


পুরষ্কার হিসেবে সরকারি অর্থায়নে ক্রেস্ট, সনদপত্র ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ নগদ অর্থ প্রদান করা হয়।


আরও খবর