সারাদেশের ন্যায় নীলফামারীর কিশোরগঞ্জে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৩ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয় সামনে ফলজ,বনজ,ঔষধি বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মায়া বেগম,উপজেলা প্রশিক্ষক এরশাদুজ্জামান,উপজেলা প্রশিক্ষিকা নুরুন্নাহার বেগমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার কমান্ডার গন। উপজেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তা মায়া বেগম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সারাদেশে আনসার ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। এছাড়াও এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
৬ ঘন্টা ৪০ মিনিট আগে
১৩ ঘন্টা ১১ মিনিট আগে
১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৫ ঘন্টা ২ মিনিট আগে
১৫ ঘন্টা ১৯ মিনিট আগে
১৬ ঘন্টা ৬ মিনিট আগে
১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে