শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত হাজার-হাজার মানুষের দুর্ভোগ

বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা ব্রহ্মপুত্র দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এসব নদ-নদীর তীরবর্তী এলাকার বসতবাড়ীগুলোতে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে মানুষজন। 


দুধকুমার নদের পানির প্রবল স্রোতে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গায় রাস্তা ভেঙ্গে পানি প্রবেশ করায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ২০টি গ্রামের মানুষ। 

তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও সবগুলো নদ-নদীর পানি এখনো বিপদসীমার  নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  ফলে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর,পাঁচগাছী, মোগলবাসা, ঘোগাদহ ও ভোগডাঙ্গা ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের প্রায় ৭ হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এ তথ্য জানা গেছে। 



এছাড়া ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি পাওয়ায় উলিপুর  চিলমারী ও কুড়িগ্রাম সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে  কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকেই দিনের বেলা ঘর-বাড়ি ছেড়ে উঁচু জায়গায় অবস্থান করলেও অনেক পরিবারের দিন কাটছে নৌকায়। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের প্রয়ো্জনীয়তা দেখা দিয়েছে। জেলা প্রশাসন থেকে শুকনো খাবার বরাদ্দ দেয়া হলেও এখনও বন্যার্তদের মাঝে বিতরন শুরু হয়নি।


কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, আগামী ২৪ জুন পর্যন্ত প্রধান নদ-নদীগুলোর পনি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে দীর্ঘমেয়াদী বন্যা হওয়ার আশংকা নেই বলেও জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।





আরও খবর