লোহাগাড়ায় মাটি খেকোদের দৌরাত্ম, হুমকির মুখে উর্বর কৃষিজমি ও পাহাড়ি পরিবেশ পলাশে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ‎ নোয়াখালীর হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ পরিশোধ বাধ্যতামূলক: গুতেরেস চাকরি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব পাঠাল ইরান সারাদেশে মহান মে দিবস পালিত নাগেশ্বরীতে হোটেল শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন: অধিকার আদায়ের অঙ্গীকার বন্ধ কলকারখানা চালু ও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চিলমারীতে অবশেষে "চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা" হত্যার মুল আসামি গ্রফতার ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২ ঝিনাইগাতীতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন লালপুরে মে দিবস পালিত শ্রমিকদের অধিকার প্রশ্নে বিএনপি আপোষহীন : এমপি সুলতান মাহমুদ বাবু কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত তেলের সংকটে বদলে যাচ্ছে চাষের ধরণ—শিবচরে ‘বিনা চাষে পাট’ নতুন সম্ভাবনার ইঙ্গিত

ইসি নিয়ে এখন আশাবাদী আলম

‘সুষ্ঠু বিচার’ পেয়ে নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরে পেলেন এ সময়ের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। যদিও আগের দুইবারের অভিজ্ঞতায় ভরসা রাখতে না পারলেও হাল ছাড়েননি। নির্বাচন কমিশনে আপিল করে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। হিরো আলম বলেছেন, তাকে যেমন ‘সুষ্ঠু বিচার’ ইসি এবার দিয়েছে, তেমনিভাবে নির্বাচনটাও সুষ্ঠুভাবে করতে পারলে কমিশনের ওপর জনগণের ‘আস্থা ফিরে আসবে’।

বৃহস্পতিবার হিরো আলম সাংবাদিকদের বলেন, এই যে দেখেন আমি কিন্তু বারবার বলেছি- আমি ফিরে পাব না। আজকে এখানে আমি ফিরে পেয়েছি। এ রকম আজকে একটা হিরো আলম ফিরে পেয়েছে, আরও যখন দশটা হিরো আলম ফিরে পাবেন; আস্তে আস্তে আমাদের ইসির ওপর যে মানুষের ভুল ধারণা আছে- এগুলো দূর হয়ে যাবে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে লড়তে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থিতায় ১ শতাংশ ভোটারের সমর্থন তালিকায় প্রয়োজনীয় ভোটারদের খোঁজ না পাওয়ায় গত ১৮ জুন তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা।

একজন স্বতন্ত্র প্রার্থীকে সংসদ নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরসংবলিত একটি তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। অতীতে সংসদ সদস্য থাকলে ওই বিধান প্রযোজ্য হয় না।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২০ জুন নির্বাচন কমিশনে আপিল করেন হিরো আলম।

সেদিন হিরো আলম বলেছিলেন, রিটার্নিং অফিসার যে সিদ্ধান্ত দিয়েছেন, কমিশনও একই সিদ্ধান্ত দেয়। আমার ভোটাররা সঠিক থাকার পরও তারা নাকি খোঁজ পান না। আগে দুইবার আপিল করেও পাইনি। এবার ঢাকায়ও হয়ত প্রার্থিতা ফিরে পাবে না। তবে এখানে না পেলে অবশ্যই হাইকোর্টে যাব।

২০১৮ সালের সাধারণ নির্বাচন এবং এ বছরের শুরুতে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনেও এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতার কারণ দেখিয়ে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে উচ্চ আদালতের নির্দেশে দুইবারই তিনি প্রার্থিতা ফিরে পান।

এবার তার আর আদালতে যেতে হয়নি। বৃহস্পতিবার শুনানি শেষে নির্বাচন কমিশন তার আপিল মঞ্জুর করেছে।

 এ সিদ্ধান্তের পর এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, আজকে যেহেতু আমি সুষ্ঠু বিচার পেয়েছি, সেহেতু আশা রাখছি, সুষ্ঠু একটা নির্বাচন হবে। এ নির্বাচন সুষ্ঠু হলে দেশে সামনের নির্বাচনেও ইসির ওপর আস্থা ফিরে আসবে যে, না সুষ্ঠু নির্বাচন হবে।

ঢাকা-১৭ আসনে যেন সুষ্ঠু নির্বাচন হয়, সেজন্য দেশবাসীর দোয়া চান তিনি। হিরো বলেন, আমি জানি, দেশবাসী আমার এ নির্বাচনের দিকে আশা রাখবে। আপনারা ভোট দেন, না দেন, কেন্দ্রে আসবেন। ব্যালটেই আমার বেশি আস্থা। এর আগে আমি ভোট করেছি, যেহেতু নয়ছয় করেছে, তাই ইভিএমের প্রতি আমার আস্থা নাই

Tag
আরও খবর




69f4bf3e59785-010526085702.webp
সারাদেশে মহান মে দিবস পালিত

১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে