কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

মির্জাগঞ্জে কুরবানীর জন্য প্রস্তুত ১৩ হাজার ৫১২ পশু, এখনও জমে ওঠেনি হাট

পটুয়াখালীর মির্জাগঞ্জে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানিরর জন্য ১৩ হাজার ৫১২ টি পশু প্রস্তুত করছেন খামারিসহ কৃষকরা। দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে এসব পশু মোটাতাজা করা হয়েছে বলে জানান গো-খামারীরা। পাশাপাশি হৃষ্টপুষ্ট করা দেশী ও বিদেশি জাতের ফ্রিজিয়ান, শাহীওয়ান, শংকর, জা সহ বিভিন্ন জাতের ষাড় গরু কোরবানির পশুর হাটে বিক্রয়ের জন্য ব্যস্ত সময় পার করছে খামারিরা।  

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ছোট-বড় ৬০২ জন খামারিসহ ব্যক্তি পর্যায়ে কৃষকের বাড়িতে মোট ১৩ হাজার ৫১২ টি কোরবানী যোগ্য পশু রয়েছে। এরমধ্যে ৮ হাজার ৬৫০ টি গরু, ৩১০ টি মহিষ ও ৪৩২২ টি ছাগল ও ২৩০ টি ভেড়া রয়েছে। উপজেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ১২ হাজার ২০৬ টি। সে হিসেবে উপজেলায় চাহিদার তুলনায় ১ হাজার ৩০৬ টি পশু বেশী রয়েছে। উপজেলায় ছয়টি ইউনিয়নে কুরবানী উপলক্ষে মোট সাতটি পশুর হাট বসে। এর মধ্যে স্থায়ী হাট দুটি এবং অস্থায়ী হাট পাঁচটি। হাটগুলো হল- সুবিদখালী লঞ্চঘাট, দেউলি, মহিষকাটা, মাধবখালী, হুরমইবুনিয়া ও ভয়াং। 

পশু বিক্রেতারা বলছেন গো খাদ্যের দাম বেড়েছে, বেশি দামে পশু বেচতে না পারলে লোকসান হবে। ক্রেতারা বলছেন গতবারের চেয়ে গবাদিপশুর দাম অনেক বেশি চাচ্ছে। ক্রেতা ও বিক্রেতার এমন পাল্টাপাল্টি অভিযোগে এখনো পর্যন্ত জমে ওঠেনি বেচাকেনা। বাজারে পর্যাপ্ত পশুর আমদানি থাকলেও বেচাকেনা কম বলে জানান সংশ্লিষ্টরা। তবে বিভিন্ন খামার ও কৃষকের বাড়িতে দেখা যাচ্ছে গরু ব্যবসায়ীসহ সাধারণ ক্রেতাদের আনাগোনা। অনেকে আবার কোরবানির পশু কিনতে শরণাপন্ন হচ্ছেন স্থানীয় দালালদের। এ অঞ্চলের মানুষের কুরবানির পশুর পছন্দের তালিকায় রয়েছে গরু, মহিষ ও ছাগল-ভেড়া। ঈদে ভালো দামে পশু বিক্রি করে লাভের আশা করছেন খামারিসহ কৃষকরা।

উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকার কৃষক হাকিম হাওলাদার বলেন, ঈদে বিক্রির জন্য আমি বাড়িতে তিনটি ষাঁড় পুষছি। গত কয়েকদিন ধরে সেগুলো দেখতে অনেকেই আসছেন, দাম করছেন। দামে এখনো বনিবনা হয়নি। তবে আশা করি ভালো দামই পাবো।

উপজেলার পূর্ব সুবিদখালী এলাকার আদুরী ফার্মের মালিক ফারুক মুন্সি জানান, তার ফার্মে কোরবানী যোগ্য ১৭ টি গরু রয়েছে। সেগুলো এক লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত দাম হাকা হচ্ছে। গরুগুলো হাটে নিলেও ক্রেতাদের তেমন সাড়া পাচ্ছেন না। 

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার গবাদিপশুর খামারি ও কৃষকরা জানান, বেশি দামে খাদ্য কিনে গরুকে খাইয়ে মোটাতাজা করতে হয়েছে। বাজারে পশুর ভালো দাম না পেলে লোকসান হবে। তাছাড়া চোরাই পথে ভারতীয় গরু দেশে আসলে গরু নিয়ে বিপাকে পড়তে হবে বলেও আশঙ্কা করছেন অনেক খামারি। 

স্থানীয় গরু ব্যবসায়ীরা জানান, হাটে পর্যাপ্ত পশু উঠলেও এখনো ক্রেতারা খুব একটা হাটে আসতে শুরু করেননি। তবে ঈদ যত ঘনিয়ে আসবে ক্রেতাও তত বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উপজেলার কাকড়াবুনিয়া এলাকার কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, এবছর গবাদিপশুর খাদ্যের দাম বাড়ার অজুহাতে গতবারের চেয়ে সব ধরনের পশুর অনেক বেশি দাম চাচ্ছে। তাই এখন পর্যন্ত কিনতে পারিনি। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন মাসুদ বলেন, এ বছর উপজেলায় কুরবানীর জন্য মোট ১৩৫১২ টি পশু প্রস্তুত করা হয়েছে। যা এই উপজেলার চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা যাবে। যা দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির পশুর চাহিদা পূরণে ভূমিকা রাখবে। উপজেলায় মোট সাতটি পশুর হাটে আমাদের চারটি টিম কাজ করে। রুগ্ন ও অবৈধ উপায়ে হৃষ্টপুষ্ট করা গরু সনাক্তকরণে কাজ করবে টিমগুলো।

আরও খবর