আশাশুনিতে ৪৬ হাজার টাকার ভারতীয় শাড়ীসহ চোরাকারবারী আটক চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি প্রত্যাশা, চাপ ও সম্ভাবনা: এসএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

গাজীপুর মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনে আইজিপি মহোদয়।

(৪ জুন) শনিবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনে আসেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম । এ সময় জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয় ও গাজীপুর জেলার পুলিশ সুপার, জনাব কাজী শফিকুল আলম, বিপিএম  আজিপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।


আইজিপি মহোদয় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রায়  ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন এবং  পরবর্তীতে তিনি সাংবাদিকবৃন্দের সাথে প্রেস ব্রিফিং করেন।


আইজিপি মহোদয় বলেন, ঈদে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যাত্রীদের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের সকল ইউনিট একযোগে যাত্রীদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে। দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পয়েন্টে কন্ট্রোল রুম ও সাব কন্ট্রোল রুম স্থাপন করে নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হচ্ছে যাতে যাত্রী সাধারণ নিরাপদে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন। তিনি যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যাত্রাপথে  সহযাত্রীদের দেওয়া কোন খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকবেন, কারণ এতে অজ্ঞান পার্টি, মলম পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা রয়েছে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি মহোদয় বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি সতর্কভাবে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানান।


 এ সময়  জনাব শাহাবুদ্দিন খান বিপিএম (বার), অতিরিক্ত আইজিপি, হাইওয়ে পুলিশ, জনাব মো. হায়দার আলী খান, ডিআইজি (অপারেশন্স মিডিয়া অ্যান্ড প্লানিং), পুলিশ হেডকোয়ার্টার্স, জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, ডিআইজি, ঢাকা রেঞ্জসহ পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা রেঞ্জ অফিস, হাইওয়ে পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর




6a79cd2485765-100826070748.webp
ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

১ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে