ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির ৭ দিনব্যাপী মাসিক এজেন্ট সম্মানি প্রদান ও পিকেএসএফ বিনিয়োগ বিষয়ক আলোচনা সভার উদ্বোধন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার

ঈদ আনন্দে ছড়িয়ে পড়ুক মানবিকতার স্পর্শ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-06-2023 05:20:06 pm

ঈদ আনন্দে ছড়িয়ে পড়ুক মানবিকতার স্পর্শ। © ফাইল ছবি


◾ রোমান মিয়া: মানুষ সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টিতে নেই কোন ভেদাভেদ, নেই কোন পার্থক্য রেখা। মানুষের শরীরে বহন করে আছে লাল রক্ত যা এক ও অভিন্ন। একজন শিশুর যেমন কোন জাত নেই তেমন একজন মানুষেরও কোন জাত নেই। ধনী, গরিব, কুলি, মজুর, ধনবান প্রত্যেকেই আমরা মানুষ। আমরা মানুষ জাতি হিসাবে বিবেচিত ও পরিচিত বলে গণ্য হয়ে থাকি।মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানবিকতা মানুষের আসল পরিচয় হলেও, অভিজাত, ধনবান, ধনীর দুলালদের সাথে সাধারণ দিনানিপাত মানুষের রয়েছে বিস্তর ফারাক। ধন, ঐশ্বর্য ও প্রাচুর্য যেন মানুষকে করেছে নিষ্ঠুর ও অমানবিক। বর্তমানে মানুষের প্রতি মানুষের দয়া,মায়া মমতা, অনুগ্রহ, ও সহযোগিতা যেন ম্রিয়মান বা খুবই কম।যেন তেইশ শতাব্দীর সবচেয়ে বড় সংকট হচ্ছে মানবিকতা। যা মানুষ হিসেবে আমাদের জন্য খুবই লজ্জার এবং দুঃখজনকও বিষয়।


সারা বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও আত্মত্যাগের মাধ্যম হলো ঈদুল আজহা। এই ঈদ মানে আনন্দ, ত্যাগের সর্বোচ্চ মাধ্যম। কেননা, মুসলমান সমাজের সবচেয়ে বড় আনন্দ হচ্ছে ঈদের আনন্দ। ঈদের আনন্দ মানবজীবনের তাৎপর্য ও গভীরতা অনেক।যেন ঈদ মানুষের সামাজিক চেতনার এক আনন্দমুখর অভিব্যক্তি। মুসলমান সম্প্রদায়ের সংস্কৃতির অন্যতম প্রাণ প্রবাহ।ঈদে ধনী-গরিব কারো মাঝে থাকে না প্রতিদিনের মন- মালিন্য, থাকেনা প্রত্যাহিক জীবনের সুখ-দুঃখের চিত্র। 


ঈদের আনন্দ উপভোগ যেমন করতে হবে তেমনি আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের এমন মানবিকতা গুণ থাকতে হবে যেখানে আমরা মানুষ হিসেবে মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে। আমরা শারীরিক মানুষ ও আবেগিকভাবে একে অন্যের ভাই- বোন। আমরা সবাই পৃথিবীতে একই নিয়মে এসেছি- আবার, একই নিয়মে চলেও যাব। তাই আনন্দ যেমন ভাগাভাগি করা যায়। তেমনি দুঃখও ভাগ করা যায়। ঈদুল আযহা হলো আত্মত্যাগের আনন্দ। তাই আমরা মানবিক মানুষ হিসাবে,সমাজের অসহায়, দিনানিপাত,দুস্থ মানুষদের সাহায্য ও সহযোগিতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করবো।যেন তারাও আমাদের মতো ঈদের দিনে খুশি ও সাচ্ছ্বন্দ্য বোধ লাভ করে ঈদ পালন করতে পারে।পৃথিবীর সকল মানুষই যেন ঈদের আনন্দ ও চেতনা বুকে ধারণ করে মানুষের প্রতি মানবিক ও স্পর্শ কাতর হয় সেই দিকে লক্ষ্য রাখব।এবং একটি মানবিক পৃথিবী গঠন করব। যেখানে থাকবে মানুষের প্রতি মানুষের সহানুভর্তীতা ও মানবিকতা। তাই তো মন উজাড় করে বলতে চাই, ঈদ আনন্দে ছড়িয়ে পড়ুক মানবিকতার স্পর্শ। 


রোমান মিয়া

লেখক ও সংগঠক 

আরও খবর