দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ঈদে সড়ক দুর্ঘটনা এড়াতে করণীয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-06-2023 03:52:48 am

© ফাইল ছবি


◾শেখ আব্দুল্লাহ :  আমাদের দেশে ফিটনেস বিহীন গাড়ি ও ড্রাইভার শ্রেণীর অসতর্কতার কারনে সারাবছর সড়ক দূর্ঘটনা লেগেই থাকে। আর ঈদ আসলে সড়ক দুর্ঘটনা বেড়ে মাত্রাতিরিক্ত দাড়ায়। অনেক ঘর ফেরা যাত্রীদের ঘরে ফেরা হয়না, সড়ক দুর্ঘটনায় তাদের প্রাণ দিতে হয়। ফলে একটি পরিবারে ঈদের আনন্দের পরিবর্তে নেমে আসে স্বজন হারানোর শোকের ছায়া। দেখতে দেখতে ঈদুল আয্হার আর কয়টা দিন বাকি। রাস্তায় ঘরফেরা যাত্রীদের বাড়ছে উপচে পড়া ভিড়। তাই এই ঈদে যেন সড়কে দুর্ঘটনায় প্রাণ দিতে না হয় সেদিকে অবশ্যই সবার লক্ষ রাখতে হবে। আমাদের একটু সাবধানতাই পারে সড়ক দুর্ঘটনা থেকে আমাদের জীবনকে রক্ষা করতে। তাই সড়ক দুর্ঘটনা এড়াতে আমাদের সর্বস্তরের মানুষকে সাবধানতা অবলম্বন করতে হবে।


গণপরিবহন চালানোর সময় একজন গাড়ি চালককে নিজ এবং গাড়ির ভিতরে সকল যাত্রীর জীবন-মালের কথা চিন্তা করে গাড়ি চালাতে হবে। গাড়ি চালানোর নির্ধারিত নিয়ম অনুসারে গাড়ি চালাতে হবে। ওভারটেকিং ও অধিক টিপের আসায় মাত্রাতিরিক্ত জোরে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। যাত্রীদেরও অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। একটু আগে বাড়ি যাওয়ার আসায় গাড়ি চালককে পেরেশানি দেওয়া যাবে না। মনে রাখতে হবে, একটু পরে বাড়ি ফিরা হলেও ভালো কিন্তু লাশ হয়ে যেন বাড়ি ফিরতে না হয়। এছাড়াও গণপরিবহনের মালিকদের সড়ক দুর্ঘটনা এড়াতে দৃষ্টি দিতে হবে, ফিটনেস বিহীন গাড়ি রাস্তা থেকে উঠিয়ে নিতে হবে। প্রাপ্ত বয়স্ক ও দক্ষ লোককে গাড়ি চালক হিসেবে নিয়োগ দিতে হবে। 


অনেকে শহর-বন্দর থেকে মটর বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা হবেন। তাই এসব বাইকারদের হেলমেট পরিধান করতে হবে এবং বাইকের অতিরিক্ত গতি যেন না হয় সে দিকে লক্ষ রেখে গাড়ি চালাতে হবে। এছাড়াও যাত্রা হওয়ার আগে মটর বাইকের সবকিছু ঠিকঠাক আছে নাকি খিয়াল করে নিতে হবে। বাইক দূর্ঘটনা হওয়ার বিশেষ একটা দিন হলো ঈদের দিন। মটর বাইক দ্রুত ও সহজ বাহন হওয়ার জন্য ঈদের দিনে আত্মীয়-স্বজনের বাড়ি কুরবানির মাংস দেওয়ার জন্য অনেকে বাইক নিয়ে ছোটাছুটি করেন, আর এই ছোটাছুটি হওয়ার কারনে অনেকে বাইক দুর্ঘটানার স্বীকার হয়।


তাই ঈদের দিনে মাংস বিলি করার জন্য অবশ্যই মাথা ঠান্ডা রেখে একজন বাইকারের বাইক চালাতে হবে। এছাড়াও এই ঈদে ট্রাফিক পুলিশদেরও তাদের দায়িত্বের প্রতি আরো দৃঢ় হতে হবে। যদি এভাবে আমরা সবাই নিজ নিজ যায়গা থেকে সাবধানতা অবলম্বন করি তাহলে এই ঈদে সড়ক দুর্ঘটনা অনেকাংশ কমিয়ে আনা সম্ভব। 



শেখ আব্দুল্লাহ 

লেখক ও শিক্ষার্থী


আরও খবর
6ac3b9837d6ba-051026085147.webp
এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

১১ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে






deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২৪ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

৩১ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে