তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

বাজেটে সাধারণ মানুষের স্বার্থ দেখা হয়নি: জিএম কাদের

বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এবারের বাজেটে সাধারণ মানুষের স্বার্থের চেয়ে আইএমএফ-এর শর্তকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আইএমএফ-এর কাছ থেকে বাংলাদেশ যে ঋণ নিচ্ছে, তা খুব বেশি নয়। কিন্তু তাদের শর্ত অনেক, ৩০টি। বিভিন্ন খাতে তারা ভর্তুকি কমাতে বলেছে। এগুলো বেশির ভাগ গরিব মানুষের স্বার্থের পরিপন্থি।জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জিএম কাদের রোববার এসব কথা বলেন। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি কীভাবে এত নিচে গেল যে এই ঋণ নেওয়ার জন্য বাংলাদেশ মরিয়া হয়ে গেছে। করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে কিছু মন্দা সৃষ্টি হয়েছে। কিন্তু কারও কি এমন দুরবস্থার সৃষ্টি হয়েছে? তিনি বলেন, বিশেষজ্ঞরা বলেছেন আমরা কঠিন সময় পার করছি। অর্থনীতিতে নানা ধরনের চাপ। এই চাপ উত্তরণে বাজেটে কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। এমনকি এই বাজেটে স্বচ্ছতারও ঘাটতি আছে অনেক। 

জিএম কাদের বলেন, মুডিস (আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান) বাংলাদেশের ঋণমান কমিয়ে দেওয়ায় দেশের জন্য বৈদেশিক ঋণ আহরণ কঠিন হয়ে গেছে। টাকা ছাপিয়ে অর্থায়ন করতে হচ্ছে। এখনই জনগণ দিশেহারা। সামনে চাপ আরও বাড়বে। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টি করা এখন বড় চ্যালেঞ্জ। অর্থমন্ত্রী মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে রাখার যে কথা বলেছেন, তা হাস্যকর, কোনোভাবেই বাস্তবসম্মত নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে কোনো দিকনির্দেশনা নেই উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এবার ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি ধরা হয়েছে। এটাও বাস্তবসম্মত নয়। ব্যাংক ও শেয়ারবাজার ধ্বংস হয়ে গেছে, এ নিয়েও বাজেটে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী। শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, এমনকি কৃষি খাতেও বরাদ্দ কমানো হয়েছে বাজেটে। 

জিএম কাদের বলেন, খেলাপি ঋণ সঠিক হিসাব করলে তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। খেলাপি ঋণ কমাতে বাজেটে কোনো সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিদ্যুৎ খাতে লুটপাট বন্ধেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বাজেটে। তিনি বলেন, অনেক ক্ষেত্রে আমদানি বন্ধ রাখা হয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দাম বেড়ে গেছে। ডলারের দাম বেড়েছে। সব জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিছু ভুল সিদ্ধান্তের কারণে সামষ্টিক অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। বিরোধীদলীয় উপনেতা বলেন, সরকার টাকা ছাপিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করছে। যদিও এতে সমস্যা আরও বাড়বে। মুদ্রাস্ফীতি বাড়ছে।

কিশোর গ্যাংয়ের উপদ্রব তুলে ধরে বিরোধীদলীয় উপনেতা বলেন, যমুনা টেলিভিশনে একটি খবরে দেখলাম, মিরপুরে তিন কমিশনার কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক। পুলিশ এই গ্যাংয়ের সদস্যদের মাঝেমধ্যে আটক করে। জেলে পাঠায়। কিন্তু তারা কিছুদিন পর জামিনে মুক্তি পেয়ে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয়। একটি সভ্য সমাজে এসব চলতে পারে না। এসব ঘটনা দেখে মনে হয় না দেশে সরকার আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। 
সিএনজিচালিত গাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সিএনজিচালিত গাড়ি এক একটি বোমা বহন করছে। এসব দেখার কেউ নেই। এদেশে অনেক আইন আছে। এই আইন বাস্তবায়ন হচ্ছে কি না, তা দেখার কেউ নেই।

Tag
আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১৬ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে