বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

অটোরিকশার ব্যাটারী চুরি, কিস্তি পরিশোধ ও সংসার চালতে গিয়ে ভেঙ্গে পড়ছে চাটখিলের মাহফুজ


মো:মাহফুজ আলম (৪২), নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে ঘাটলাবাগ চনহাজী বাড়ির নুরুল ইসলামের ছেলে ব্যাটারি চালিত অটো চালক। একসময় ভ্যান ও প্যাডেল চালিত রিকশা চালালেও অসুস্থতার কারণে ১ লাখ ২০ হাজার টাকা কিস্তি করে একটি অটো রিকশা ক্রয় করে। বিগত কয়েক দিন ধরে ব্যাটারী চালিত অটো চালিত রিকশা চালিয়ে সংসার চালিয়ে আসছিলো। কিন্তু ভাগ্যের কি পরিহাস গত ২১ তারিখে বুধবার রাতে তার নিজ বসতঘরের সামনে থেকে ব্যাটারি চালিত অটো রিকশার ৫০ হাজার টাকা মূল্যের একসেট ব্যাটারী চুরি হয়ে যায়। বাকরুদ্ধ হয়ে খোঁজাখুঁজি শুরু করে, না পেয়ে মাথা হাত বসে পড়ে মাহফুজ। সাথে পরিবারের লোকজনকেও চোখে পড়ে। তাদের চিত্রও একই। হতদরিদ্র অসহায় পরিবারের একমাত্র রোজগারের আয়ের উৎস ছিলো একমাত্র অটো রিকশাটি। মাহফুজ জানান, তিন ছেলে মেয়ে স্ত্রী নিয়ে বসবাস করেন তিনি। এরই মাঝে অভাবের সংসারে বড় মেয়ে এসএসসি পরীক্ষা দেন গত বছর। মেঝো মেয়ে ৯ম শ্রেনীতে অধ্যয়নরত। ছোট ৮ বছরের ছেলেকে সংসারের অভাবের তাড়নায় পড়াশুনা ছেড়ে একটি গ্যারেজে কাজে দিয়ে দেন মাহফুজ আলম।


প্যাডলে রিকশা চালিয়ে অসুস্থ হয়ে পড়া মাহফুজ সংসার চালাতে কিস্তি করে একটি অটো ক্রয় করে। ১ মাস ১৫ দিন আগে কিস্তি নিয়ে অটো চালিয়ে সংসারের খরচ যোগাতেন। সংসার ও অটো বাবদ প্রতি মাসে কিস্তি চালাতেন। তিনি কিস্তির ১ লাখ ২০ হাজার টাকার মাঝে এখনো কিস্তি পরিশোধের বাকি ১ লাখ ১০ হাজার টাকা। কিস্তি পরিশোধ ও ব্যাটারী কেনার টাকা জোগাড় করতে না পেরে হতাশ অটোরিকশা চালক। কিন্তু একটু ভাল খাওয়ার আশায় অটো নিলেও অটোটির ব্যাটারী চুরি হয়ে যায়। কে তার সংসার ও কিস্তি চালাবে। কে তার পরিবারের খরচ চালাবে। এভাবে কান্না চোখে বলতে থাকে।  এদিকে কান্না করতে করতে স্ত্রী অসহায় পরিবারের কথা বলছিলেন। তাদের দাবি,দানশীলরা এগিয়ে এসে তাদের জীবন বাঁচাবে। আর কয়েকদিন পরেই ঈদুল আযহার ঈদ। সবাইকে সহযোগিতা করার কথাও বলেন। অপরদিকে স্থানীয় কামরুল ইসলাম দাবি, এভাবে অটো রিকশা বা অটো রিকশার ব্যাটারী চুরি হয়ে যাওয়া অসহায় পরিবারগুলো নিঃস্ব হয়ে যাবে। দ্রুত পুলিশ প্রশাসন অপরাধীদের ধরে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সাথে এ পরিবারটির পাশে বিত্তবানসহ সবাইকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার কথাও বলেন। 

অটো চালক মাহফুজের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহবান। যোগাযোগ:01853095395

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১০ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ১৫ মিনিট আগে