শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

মণিরামপুরের মাছ আড়তের ম্যানেজারকে ছুরিকাঘাতে হত্যা

যশোর শহরের বকচর কোল্ড স্টোরেজ এলাকায় দুর্বৃত্ত্বদের ছুরিকাঘাতে জসিম উদ্দিন (২৯) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের আব্দুল কুদ্দুস মোড়লের ছেলে ও স্থানীয় একটি মাছের আড়তের ম্যানেজার।

কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার রাত ৮টার দিকে বকচর কোল্ড স্টোরেজের পেছনে এক যুবককে কে বা কারা ছুরিকাঘাত করে। তিনি মারা গেছেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করছে। কারা এই ঘটনার সাথে জড়িত তা তিনি বলতে পারেন নি।

নিহতের ভাই নয়ন জানিয়েছেন, তার ভাইকে কে বা কারা ছুরিকাঘাত করেছে শুনে তিনি হাসপাতালের মর্গে গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পান। তার ভাই মণিরামপুরের গোল্ডেন ফিস নামক একটি মাছের আড়তের ম্যানেজার ছিলেন। সোমবার কখন তিনি যশোরে আসেন এই বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। বারবার ভাইয়ের নাম করে তিনি কান্নায় মূর্ছা যাচ্ছিলেন।

সূত্র জানিয়েছে, নিহতের কাছে বেশ কিছু টাকা ছিলো। কয়েকজন সন্ত্রাসী জসিমকে ধরে নিয়ে বকচর কোল্ড স্টোরেজ এলাকার লিটন ফ্লাওয়ার মিলের পিছনে নিয়ে যায়। পরে তাকে ছুরিকাঘাতে করে। নিহতের কোমর ও পায়ে একাধিক ছুরিকাঘাত করা হয়। ওই এলাকার দুই ব্যক্তি তাকে রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানাযায়, হাসপতালে নেয়ার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হতে পারে

আরও খবর