তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

ঈদের তৃতীয় দিন কুরবানি না করার অনুরোধ মেয়র তাপসের

ঢাকায় ঈদের তৃতীয় দিন পশু কুরবানি না করার অনুরোধ জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, বর্জ্য অপসারণের সুবিধার্থে ঈদুল আজহায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকাবাসীর কাছে বিনীত নিবেদন, ঈদের দিন ও পরের দিন যেন সব পশু কুরবানি সম্পন্ন করা হয়।ঈদের আগে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি দেখতে গিয়ে মঙ্গলবার সকালে এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র। এ সময় তিনি তৃতীয় দিনে কুরবানি হলে বর্জ অপসারণের জটিলতা তুলে ধরেন।

তিনি বলেন, অনেকদিন ধরেই তৃতীয় দিনে অনেকে পশু জবাই দিয়ে থাকেন। এটা আমাদের জন্য দুরূহ হয়ে যায়। কারণ একটানা ৭২ ঘণ্টা চলবে। সব কার্য্ক্রমে ৭২ ঘণ্টা পরে কিন্তু বিশ্রাম দিতে হবে। সেজন্য এটা অমানবিক হয়ে যায় যে, পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে আবার কাজ করানো। সেজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি।

ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ঈদের আগের রাত থেকেই বর্জ্য অপসারণ শুরু হবে। রাত ১২টার পর থেকে পশুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। পরদিন ঈদের দিন দুপুর ২টা থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে তদারকি শুরু হবে।

মেয়র বলেন, আপনারা লক্ষ্য করেছেন, গত বছরও যেটা বলেছিলাম, ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করব। আমরা সেটা সফলভাবে করতে পেরেছি। এবারও আমাদের সে রকম প্রস্তুতি। সাড়ে তিনশ যন্ত্রপাতি ব্যবহার করা হবে। প্রায় ১০ হাজার জনবল মাঠপর্যায়ে নিয়োজিত থাকবে। বর্জ্য নির্দিষ্ট জায়গায় রাখার জন্য যারা কুরবানি দেবেন তাদের ব্যাগ, ব্লিচিং পাউডার ও স্যাভলন দেওয়া হচ্ছে।

মেয়র তাপস বলেন, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে কার্যক্রম তদারকি করা হবে। অঞ্চলভিত্তিক, ওয়ার্ডভিত্তিক ও হাটভিত্তিক তদারকি করার জন্য কর্মকর্তাদের সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। সব প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ, এবারও সফল হব।

Tag
আরও খবর





deshchitro-6a8ec12604a0c-260826043414.webp
‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

৫ দিন ৫৭ মিনিট আগে