◾সমাধির ব্ল্যাক হোল◾
- সাদেক আহমেদ
যদি সমাধিস্থ করে দেও, আমি ব্ল্যাক হোল হয়ে ফিরে আসবো;
যাহার তীব্র আকর্ষণে প্রভার বেগের চেয়েও তীব্র বেগে বিধ্বস্ত করে দেব ট্রয়ের খলনায়কদের।
যদি পুড়িয়ে দেও, আমি শ্মশানের ছাই হয়ে ফিরে আসবো;
যাহা মরুর চোরাবালির মত নিশ্চিহ্ন করে দিবে সহস্রকোটি প্রেমময় অরিকে।
যদি সমুদ্রে ডুবিয়ে দেও, আমি সুনামি হয়ে আঘাত করবো;
যাহার তীব্র আঘাতে লেপ্টে যাবে আরেকটি জাপান।
যদি শূন্যে ভাসিয়ে দেও আমি ঘূর্ণিঝড় হয়ে ফিরে আসব ;
যাহার ঘূর্ণিতে পাকিয়ে যাবে আরেকটি অ্যামাজন।
যদি অগ্নিতে দগ্ধ কর আমি অগ্নেয়গিরী হয়ে ফিরে আসব ;
যাহার অগ্নুৎপাতে তলিয়ে যাবে সভ্যতার ট্রয়নগরি।
তবুও কি বধির কলরবে গান গেয়ে যাবে বসন্ত কোকিল!
তবুও কি সমাধিফলকখানা একটিবারের জন্যেও দেখতে যাবে না প্রেমময় কেউ!
১ দিন ৫৮ মিনিট আগে
১২ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে
২৮ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩৮ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
৪০ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪০ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে
৭১ দিন ১ ঘন্টা ৫১ মিনিট আগে
৮২ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে