সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বদলে যাচ্ছে ঢাকা কলেজের রিডিং রুমগুলোর চেহারা

প্রতিনিধি - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-09-2022 04:23:20 am

ছবি সংগৃহীত



ঐতিহ্যবাহী ঢাকা কলেজের আবাসিক ছাত্রদের পড়াশোনার সুবিধার্থে রিডিং রুমগুলোর সংস্কারের দায়িত্ব নিয়েছে কলেজ প্রশাসন । এ ব্যাপারে হল প্রভোস্ট আনোয়ার মাহমুদ বলেন, 'আমাদের ছাত্ররা মেধাবী । তাঁরা ঠিকমতো পড়াশোনা করতে চায় । সেজন্য যা যা করার দরকার আমরা করবো । তিনি আরো যোগ করেন রিডিং রুমের ফ্যান, লাইট, বেঞ্চ যেগুলো আছে সেগুলো যেন মানসম্মত ও সচল থাকে সেই দিকে আমরা নিয়মিত নজড়দারি করছি '।



তাছাড়া ঢাকা কলেজ ছাত্রাবাসের রিডিং রুমগুলোর উন্নতির ব্যাপারে কলেজটির অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সাথে কথা বললে তিনি রিডিং রুমের পরিবেশ শিক্ষার্থী বান্ধব করার জন্য বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন । তিনি বলেন,'আগামী সপ্তাহে আমরা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে রিডিং রুমের জানালায় পুরাতন গ্লাসগুলো সরিয়ে নতুন উন্নত গ্লাস লাগাবো । পুরাতন বেঞ্চ, ফ্যান চেয়ার টেবিল সরিয়ে নতুন গুলো ব্যবহার করবো । তাছাড়া রিডিং রুমের ফ্লোরগুলোতে টাইলস বসিয়ে দেওয়ার কথা ভাবছি । শিক্ষার্থীরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে সেজন্য রিডিং রুমগুলোকে আমরা সেভাবেই সাজানোর ব্যবস্থা করছি  । '


উল্লেখ্য যে ঢাকা কলেজে মোট ৮ টি ছাত্রাবাস রয়েছে । 



আরও খবর