নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদের নতুন জামা কিনে না দেয়ায় ৭ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

ঈদে নতুন জামা কিনে না দেয়ায় বাবা মায়ের উপর অভিমান করে বুধবার ভোর রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ারকান্দা দক্ষিণপাড়া গ্রামের স্কুল ছাত্র নাহিদ হোসেন(১৩) গ্যাস ট্যাবলেট(কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের কৃষক মিন্টু প্রামানিকের বড় ছেলে ও যুগ্নিদহ হাজী মাহাতার আলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

এ বিষয়ে নিহতের বাবা মিন্টু প্রামানিক ও নরিনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য হেলাল খান বলেন, মঙ্গলবার রাতে নাহিদ তার বাবা মায়ের কাছে ঈদুল আযাহা উপলক্ষে নতুন জামা কিনে চায়। দরিদ্র কৃষক বাবা তা দিতে অপারোকতা প্রকাশ করে। এতে অভিমান করে সে রাতে তার নিজ ঘরে গ্যাস ট্যাবলেট(কীটনাশক)  খেয়ে অসুস্থ হয়ে পরে। তাকে উদ্ধার করে প্রথমে শাহজাদপুর, পরে সিরাজগঞ্জ হাসপাতালে নেয়া হলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর