ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

নাটোরে গরু ব্যবসায়ীকে হত্যা করে সাড়ে ১৪ লাখ টাকা ডাকাতি

ঢাকার আফতাফ নগর থেকে গুরু বিক্রি করে ফেরার পথে ডাকাতদের কবলে পড়ে লাশ হয়েছেন শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী। এঘটনায় একজন নিখোঁজসহ আরও তিনজন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান এলাকা থেকে শহিদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। নিহত শহিদুল বগুড়ার সারিয়াকান্দি থানার নিজকলাইল গ্রামের মজনু মিয়ার ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ঢাকার আফতাব নগর হাটে গরু বিক্রি করে মঙ্গলবার রাতে নিজ এলাকা বগুড়ার সারিয়াকান্দি ফেরার জন্য একটি ট্রাকে উঠে ৫জন ব্যবসায়ী। পরে ট্রাকটি চন্দ্রা এলাকা পার হওয়ার পরই ট্রাকে থাকা ডাকাতদল অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তাদের কাছে থাকা গরু বিক্রির সাড়ে ১৪ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত ডাকাতদের নির্যাতনে শহিদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। নির্যাতনের পর আব্দুস সালাম নামে এক ব্যবসায়ীকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কোন এক স্থানে ফেলে দেয় ডাকাতরা। নিহত শহিদুলসহ নুরুল ইসলাম ও  ইউনুস আলীকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ এলাকায় ট্রাক থেকে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় ডাকতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

Tag
আরও খবর