স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় ২ আরহী নিহত সহ আহত-২

লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাফায়েত হোসেন (১৮) ও রাজন হোসেন (১৮) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তুষার (৩০), রিয়াজ (১৯) ও শোয়েব ইসলাম (১৮) নামে তিনজন গুরুতর আহত হয়েছেন।


৩০ জুন (শুক্রবার)  সন্ধ্যা ৬টার দিকে জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত সাফায়েত সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলি (পৌর ১১ নং ওয়ার্ড) এলাকার মো. মনজুর ছেলে ও রাজন লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর (পৌর ১৫ নং ওয়ার্ড) এলাকার আক্তার হোসেনের ছেলে।


আহত শোয়েব লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার সোহেল রানার ছেলে ও রিয়াজ চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার রফিক মিয়ার ছেলে।  অপর আহত তুষারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।


প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায় , চলন্ত মোটরসাইকেলে সেলফি তোলার সময় দ্রুত গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।


লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, আমরা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। তুষার নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। 

আরও খবর