দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

সাংবাদিকতার অবাধ বিচরণ আছে বলেই সমাজে অন্যায় অনাচার কম হয়-এমপি মজিদ খান


বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনের টানা ৩ বারের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেছেন, সর্বক্ষেত্রে সাংবাদিকতার অবাধ বিচরণ আছে বলেই সমাজে অন্যায় অনাচার কম হয়। রাষ্ট্র ও জনগণকে আশার আলো দেখায় সাংবাদিকদের লেখনি।


রবিবার (২জুলাই) দুপুরে বানিয়াচং মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ক্লাবের আওতাধীন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গণগ্রন্থাগার উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন তিনি।


এমপি মজিদ খান আরো বলেন, গনতান্ত্রিক প্রক্রিয়ায় বানিয়াচং মডেল প্রেসক্লাব পরিচালিত হওয়ায় ক্লাবের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই পাশাপাশি মডেল প্রেসক্লাব বিজয়ের কেতন উড়াবে বলেও তিনি উল্লেখ্য করেন। সমাজের ক্ষতি হয় এমন সংবাদ থেকে বিরত থাকার আহবান জানান এমপি মজিদ খান। বস্তনিষ্ঠ সাংবাদিকতার অনন্য উদাহরণ হলো বানিয়াচং মডেল প্রেসক্লাব।


বানিয়াচং মডেল প্রেসক্লাবের বিদায়ী সভাপতি ও ইত্তেফাক পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সর্দার আজিমুল হক স্বপনের সভাপতিত্বে বিদায়ী সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শিব্বির আহমদ আরজু’র সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ,বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব,বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন,বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরফান উদ্দিন।


অনুষ্ঠানের একফাঁকে বানিয়াচং মডেল প্রেসক্লাব ২০২৩-২৪ সেশনের নির্বাচিত সভাপতি জীবন আহমেদ লিটন এবং সেক্রেটারী মোঃ আব্দাল মিয়াসহ অন্যান্য সাংবাদিকদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।


অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফ সোহেল,উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মোঃ ছায়েব আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক শাহাজান মিয়া, বানিয়াচং ইমাম সমিতির সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আবুল মনসুর তুহিন, ক্রীড়া সংগঠক মাষ্টার ফজল উল্লাহ খান ও স্কাউট লিডার মতিউর রহমান মতি।


বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাব কার্যকরি কমিটির সিনিয়র সদস্য দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার উপ-সম্পাদক রায়হান উদ্দিন সুমন, সিনিয়র সহসভাপতি ও কান্ট্রিটুডে পত্রিকার বানিয়াং প্রতিনিধি প্রভাষক ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শামীম আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মিরর পত্রিকার স্টাফ রিপোর্টার তানজিল হাসান সাগর, কোষাধ্যক্ষ ও তরঙ্গ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শেখ মোঃ আলমগীর, প্রচার সম্পাদক ও হবিগঞ্জ ভয়েস এর সম্পাদক প্রভাষক এম এ কাদির বাবুল, দফতর সম্পাদক ও হবিগঞ্জের খবর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শাহরিয়ার বিলাশ, নির্বাহী সদস্য ও বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আব্দুল মালেক,নির্বাহী সদস্য ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি ইমদাদুল হক মাসুম।


অনুষ্ঠানের এক পর্যায়ে বানিয়াচং মডেল প্রেসক্লাবে ২ বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় সাবেক সভাপতি সর্দার আজিমুল হক স্বপন ও সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজুকে সম্মাননা ক্রেস্ট তোলে দেয়া হয়। পরিশেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে মধ্যাহ্নভোজের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

Tag
আরও খবর