কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

বৃষ্টি-পাহাড়ি ঢলে দোয়ারাবাজারে আবারও বেড়েছে পানি, বন্যার আশঙ্কা

ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দোয়ারাবাজারে আবারও বেড়েছে নদ-নদীর পানি। নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ঢলের পানি নদী উপচে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। নদী ও হাওর পানিতে পরিপূর্ণ থাকায় বৃষ্টির পানি বের হতে না পেরে দোয়ারাবাজারের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।


এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন দোয়ারাবাজারবাসী। আগামী ৪৮ ঘণ্টা ভারতের চেরাপুঞ্জি ও প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতে এবং সুনামগঞ্জে বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। হাওর ও নদীতে পানি ধারণ ক্ষমতা কম থাকায় আগামী ৪৮ ঘণ্টার ভেতরে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। বৃষ্টি কমলে আবার খুব দ্রুত এই পানি নেমেও যাবে।  


বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন। বাসা বাড়িতে পানি ঢুকলে কাছাকাছি স্কুলে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। 

আরও খবর