লোহাগাড়ায় মাটি খেকোদের দৌরাত্ম, হুমকির মুখে উর্বর কৃষিজমি ও পাহাড়ি পরিবেশ পলাশে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ‎ নোয়াখালীর হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ পরিশোধ বাধ্যতামূলক: গুতেরেস চাকরি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব পাঠাল ইরান সারাদেশে মহান মে দিবস পালিত নাগেশ্বরীতে হোটেল শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন: অধিকার আদায়ের অঙ্গীকার বন্ধ কলকারখানা চালু ও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চিলমারীতে অবশেষে "চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা" হত্যার মুল আসামি গ্রফতার ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২ ঝিনাইগাতীতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন লালপুরে মে দিবস পালিত শ্রমিকদের অধিকার প্রশ্নে বিএনপি আপোষহীন : এমপি সুলতান মাহমুদ বাবু কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত তেলের সংকটে বদলে যাচ্ছে চাষের ধরণ—শিবচরে ‘বিনা চাষে পাট’ নতুন সম্ভাবনার ইঙ্গিত

আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্তিনেজ এখন ঢাকায়

আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্তিনেজ এখন ঢাকায়

: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সি উপহার দেন এমিলিয়ানো মার্তিনেজ।

: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার দিচ্ছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

   

: মার্তিনেসকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট

সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকায় পা রাখেন মার্তিনেজ। তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও। মার্তিনেজ বিমানবন্দরে পৌঁছে সরাসরি চলে যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। ফান্ডেড নেক্সট নামের আইটিবিষয়ক কম্পানি বিশ্বজয়ী গোলকিপারকে বাংলাদেশে নিয়ে আসেন। গাড়ির কাচের ভেতরে তিনি। এরপর প্রগতি স্মরণী নেক্সট ভেঞ্চারসের কাচঘেরা রুমে। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই হচ্ছে আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্তিনেসের বাংলাদেশ সফর! আর্জেন্টিনাকে নিয়ে এ দেশের মানুষের ভালোবাসা নিজের চোখে দেখারই সুযোগ পাননি তিনি। কাচের ভেতর থেকে যতটুকু তিনি হাত নেড়েছেন এবং যতোটা তাকে দেখা গেছে, সেটুকুই সন্তুষ্টি। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দেন আর্জেন্টাইন গোলকিপার। ফান্ডেড নেক্সটের চিফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব নিজের ফেসবুকে মার্তিনেজের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় বাংলাদেশকে ধন্যবাদ জানান বিশ্বকাপজীয় এই তারকা। মার্তিনেজ বলেন, ‘হাই বাংলাদেশ। ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আমি বাংলাদেশের বাজপাখি।’ আইসিটি মন্ত্রী জুনায়েদ হোসেন পলক বলেন, ‘মার্তিনেসকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে।’ বাজপাখি নামটিও তার খুব পছন্দ বলে জানান মন্ত্রী, ‘মার্তিনেস বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’ নদীমাতৃক দেশ নৌকাও দেওয়া হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্যকে, ‘পাটের তৈরি একটি নৌকা এবং বঙ্গবন্ধুর বই উপহার দেওয়া হয়েছে।’

Tag
আরও খবর



69f4c257933b9-010526091015.webp
মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

১৮ ঘন্টা ২৪ মিনিট আগে