স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

বানিয়াচং মডেল প্রেসক্লাব পরিদর্শন করলেন এসিল্যান্ড


বানিয়াচং মডেল প্রেসক্লাব কার্যালয় পরিদর্শন করেছেন সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান। গত রবিবার (২জুলাই) সন্ধ্যায় বানিয়াচং মডেল প্রেসক্লাব কার্যালয়ে আসেন তিনি।


এসময় মডেল প্রেসক্লাব এর সভাপতি জীবন আহমেদ লিটন, সাধারণ সম্পাদক আব্দাল মিয়া তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে ক্লাবের নির্বাচিত সভাপতি/সেক্রেটারিকে মিষ্টিমুখ করান সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান।


এ সময় মো.নাজমুল হাসান বলেন, বানিয়াচংয়ের এই ভিন্নধারার ক্লাবে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছে। মডেল প্রেসক্লাব বস্তুনিষ্ঠ, দেশপ্রেম, স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রেখে সংবাদ প্রকাশে সাংবাদিকদের উজ্জীবিত করবে পাশাপাশি সাংবাদিকদের বিপদে-আপদে ক্লাব সদাজাগ্রত ও প্রস্তুত থাকবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।


উপস্থিত ছিলেন, বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য রায়হান উদ্দিন সুমন,সদস্য শিব্বির আহমদ আরজু।


প্রসঙ্গত,গত রবিবার (২জুলাই) নবনির্বাচিত কমিটির অভিষেক ও ক্লাবের আওতাধীন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গণগ্রন্থাগার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি কাজে ব্যস্ত থাকায় এই অনুষ্ঠানে থাকতে পারেননি সহকারি কমিশনার (ভূমি) মো.নাজমুল হাসান। তাই সন্ধ্যায় ক্লাব পরিদর্শনে আসেন তিনি।

Tag
আরও খবর