রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত লাখাইয়ে বিয়ার দাবিতে যুবতীর প্রেমিকের বাড়ীতে অনশন। শাহ্ আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীর সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগের কানকিরহাটে দোকান থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার



ভিকটিম হেকিম আব্দুল গফুর (৭০), পিতা-মৃত হাজর আলী, সাং কেশারপাড় দীঘির দক্ষিণ পাড়, বারেক হাজারী বাড়ী, থানাঃ সেনবাগ, জেলাঃ নোয়াখালী পেশায় একজন (কবিরাজ)। 


সোমবার (০৩ জুলাই )   ৫/৬ দিন নিখোঁজের পর নিজের দোকানে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। 


গত বুধবার ( ২৮ জুন) বিকাল ৩টায় বাড়ীতে যেয়ে আবার দোকানে চলে আসেন। তারপর থেকে পরিবারের লোকজনের সাথে আর যোগাযোগ হয়নি। বাড়ীর লোকজন তাকে ফোন করলেও কল ধরেন নি। পরবর্তীতে আজ সন্ধায় পঁচা গন্ধ বাইর হলে পথচারীরা দোকানে উঁকি দিয়ে দেখেন, মেঝেতে লাশ পড়ে আছে। মৃতদেহ পঁচে ফুলে গেছে। তীব্র দূর্গন্ধ ছড়াচ্ছে। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই।


প্রকাশ, দীর্ঘ ১৫/২০ বছর যাবত সেনবাগ থানাধীন কানকিরহাট দক্ষিন বাজারস্থ একটি দোকান ঘরে থাকিয়া কবিরাজি করতেন তিনি । মাঝে-মধ্যে কেশারপাড় দীঘির পাড়স্থ নিজ বাড়ীতে যেয়ে পরিবারের সাথে দেখা করে পূনরায় দোকানে চলে আসতেন। তার ০৪ ছেলে ও ০২ মেয়ে। ছেলেরা দিনমজুর এবং মেয়েরা বিবাহিত। 


সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী জানান,  পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল সহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করেন। প্রাথমিকভাবে (৫/৬ দিন পূর্বে) স্টোকজনিত কারণে মৃত্যু হয় মর্মে ধারণা করা হচ্ছে। তথাপিও মৃত্যুর সঠিক কারণ নিরুপনে লাশ ময়নাতদন্তের নিমিত্তে হাসপাতালে প্রেরন প্রক্রিয়াধীন।

আরও খবর