মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

আবারো কমেছে এলপিজির দাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-07-2023 12:51:54 am

আবারো কমেছে এলপিজির দাম। © সংগৃহীত ছবি


দাম কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। জুলাই মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন ১ হাজার ৭৪ টাকা বিক্রি হয়ে আসছিল।


গতকাল সোমবার (৩ জুলাই) দুপুরে বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়।


এদিকে সাড়ে ১২ কেজির সিলেন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০ টাকা, ১৫ কেজির সিলেন্ডারের ১ হাজার ২৪৮ টাকা, ১৬ কেজির সিলেন্ডার ১ হাজার ৩৩১ টাকা, ১৮ কেজির সিলেন্ডার ১ হাজার ৪৯৮ টাকা, ২০ কেজির সিলেন্ডার ১ হাজার ৬৬৪ টাকা, ২২ কেজির সিলেন্ডার ১ হাজার ৮৩১ টাকা এবং ২৫ কেজির সিলেন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮০ টাকা। 


সোমবার (৩ জুন) দুপুরে বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। এতে বলা হয়, সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় করা হয়েছে। সৌদির আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রে ৪০০.০০ মার্কিন ডলার এবং ৩৭৫.০০ মার্কিন ডলার। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৩৮৩.৭৫ মার্কিন ডলার বিবেচনায় জুলাই মাসের জন্য এলপিজি ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয় করা হলো। সমন্বয়কৃত মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।


এর আগে জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫৯ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়। তারও আগে মে মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৭ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করে (বিইআরসি)। এপ্রিলে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়।


উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিলের আগ পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। তবে ১২ এপ্রিল প্রথমবারের মতো দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়, আমদানিনির্ভর এই জ্বালানির দাম নির্ধারণে সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি হিসেবে ধরা হবে। ফলে সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্যও ওঠানামা করবে। তবে এ ক্ষেত্রে অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। সেই ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।


আরও খবর
6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৬ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে