চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইসিতে কি তার কোনো মামু খালু আছে? : নূরুল হক নূর

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-07-2023 10:09:25 am

নির্বাচন কমিশনে (ইসি) রেজা কিবরিয়ার কোনো মামু, খালু আছে কিনা প্রশ্ন রেখেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর।


বুধবার (৫ জুলাই) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিওবার্তায় তিনি এ প্রশ্ন রাখেন।


রেজা কিবরিয়াকে সাবেক আহ্বায়ক উল্লেখ করে তিনি বলেন, রেজা কিবরিয়া আজকে যেসব অভিযোগ করছেন আমাকে নিয়ে, তবে তিনি দলে থাকাবস্থায় এসব অভিযোগ করেননি। বোঝাই যাচ্ছে ক্ষোভ ও রাগ থেকে এসব অভিযোগ করছেন।


তিনি আরও বলেন, এই সরকার পতনের যখন সাইরেন বাজছে, তখন রেজা কিবরিয়া গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে বিএনপি ভেঙে, বিএনপির কিছু মনোনয়নবঞ্চিত নেতা, পদবঞ্চিত নেতাকে নিয়ে নির্বাচনে যাওয়ার পাঁয়তারা করছেন। 


রেজা কিবরিয়া তো দলের কোনো পদে নেই। দল তার নামে নিবন্ধন পাবে এটি তিনি কীভাবে বলেন। নির্বাচন কমিশনে (ইসি) কি তার কোনো মামু, খালু আছে?


প্রসঙ্গত, গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গণঅধিকার পরিষদের অভ্যন্তরীণ কোন্দল ও নিজেকে বহিষ্কার প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন ড. রেজা কিবরিয়া।


দলটির আহ্বায়ক দাবি করে দেওয়া ওই চিঠিতে তাকে বহিষ্কার প্রক্রিয়া এবং নুরুল হক নূর ও তার পরিবারের সদস্যদের সম্পদ তদন্তের অনুরোধ জানান। একই সঙ্গে নুরুল হক নূরের দেওয়া তথ্য আমলে না নেওয়ার কথা বলা হয়। রেজা কিবরিয়ার পক্ষে কয়েকজনের একটি প্রতিনিধি দল ইসির চিঠি প্রাপ্তি শাখায় এ চিঠি পৌঁছে দেন।

আরও খবর