লোহাগাড়ায় মাটি খেকোদের দৌরাত্ম, হুমকির মুখে উর্বর কৃষিজমি ও পাহাড়ি পরিবেশ পলাশে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ‎ নোয়াখালীর হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ পরিশোধ বাধ্যতামূলক: গুতেরেস চাকরি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব পাঠাল ইরান সারাদেশে মহান মে দিবস পালিত নাগেশ্বরীতে হোটেল শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন: অধিকার আদায়ের অঙ্গীকার বন্ধ কলকারখানা চালু ও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চিলমারীতে অবশেষে "চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা" হত্যার মুল আসামি গ্রফতার ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২ ঝিনাইগাতীতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন লালপুরে মে দিবস পালিত শ্রমিকদের অধিকার প্রশ্নে বিএনপি আপোষহীন : এমপি সুলতান মাহমুদ বাবু কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত তেলের সংকটে বদলে যাচ্ছে চাষের ধরণ—শিবচরে ‘বিনা চাষে পাট’ নতুন সম্ভাবনার ইঙ্গিত

এশিয়া কাপে অধিনায়ক হয়ে ফিরবেন তামিম

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে তিনি এখনই জাতীয় দলে ফিরছেন না। তার মানে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজে তার খেলা হচ্ছে না। তিনি দেড় মাসের ছুটি নিয়েছেন। এশিয়া কাপের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম। 

চলতি সপ্তাহে এশিয়া কাপের সূচি ঘোষণা করতে পারে আয়োজক দেশ পাকিস্তান। ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগেই শেষ করতে হবে এশিয়া কাপ। 

বুধবার চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় হেরে যায় তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ঠিক পরদিন সকালে সংবাদ সম্মেলন করে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। 

হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসরের ঘোষণায় চমকে যায় পুরো দেশ। শুক্রবার দুপুরে অভিমানী তামিমকে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গণভবন থেকে বের হয়ে তামিম জানান, আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি, তাকে না বলা আমার পক্ষে অসম্ভব।

এদিন গণভবনের সামনে তামিম যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন পাশেই ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

তিনি সাংবাদিকদের বলেন, যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে এখনো ফিট না, সেজন্য দেড় মাস সময় নিয়েছে। এই দেড় মাসে সে পুনর্বাসন শেষ করে আশা করি দ্রুত সময়ের মধ্যেই ক্রিকেটে ফিরে আসবে।

Tag
আরও খবর




69f4bf3e59785-010526085702.webp
সারাদেশে মহান মে দিবস পালিত

১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে