বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট

যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন


গত কয়েক দিন ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। আর পানি বাড়ার সাথে সাথে তীব্র স্রোতে প্রতিদিন ভাঙ্গছে নদী। একটু একটু করে আগ্রাসী যমুনা গিলে খাচ্ছে এই জনপদের মানুষের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালা, ফসলি জমিসহ বহু ব্যবস্থাপনা। বিলীন হচ্ছে  যমুনা নদীর দক্ষিণ অংশ সিরাজগঞ্জের শাহজাদপুর, এনায়েতপুর ও চৌহালির নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা।  ভাঙ্গন আতংকে এখন র্নিঘুম রাত কাটছে এসব এলাকার মানুষের। ভিটা মাটি আর সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে ভাঙ্গন ক্ষতিগ্রস্ত মানুষেরা। আতংকে অনেকেই সরিয়ে নিচ্ছে ঘরবাড়ি। 

এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে হুমকির মুখে পড়বে এনায়েতপুর ঐতিয্যবাহি শাড়ির হাট ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসহ জালালপুর, হাটপাচিল, ব্রাহ্মণগ্রাম ঘাটাবাড়ি ও আরকাদির শত শত পরিবার। 

 এদিকে এলাকাবাসীদের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে ও সময়মতো কাজ না করায় এই ভাঙ্গন দেখা দিয়েছে।

 সাড়ে ৬ শ কোটি টাকার প্রকল্প নিয়ে তামাশা করা হচ্ছে। কাজের কাজ হচ্ছে না। এটা লুটপাটের পায়তারা বলে ক্ষতিগ্রস্থরা ক্ষোভ প্রকাশ করেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশে বালি ভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে। পাশাপাশি ঐ এলাকায় চলমান রয়েছে স্থায়ী বাধ নির্মানের কাজ। এছাড়া, ভাঙ্গন রোধের সবরকম ব্যবস্থা নেয়া হচ্ছে। যা আগামী শুষ্ক মৌসুমে পুরোদমে কাজ শুরু করা হবে।

জেলা প্রশাসক, মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বলেন এ দিকে নদী ভাঙ্গনে খোলা আকাশর নিচে আশ্রয় নেয়া মানুষদের জন্য আপাদত ঢেউটিন ও পরবর্তীতে প্রধানমন্ত্রীর গৃহহীন প্রকল্পের সকল ক্ষতিগ্রস্তদের আওতায় আনা হবে 

আরও খবর