গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

মুন্সিগঞ্জের শ্রীনগরে উদ্বোধন হলো "আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্র"

শনিবার ৮ জুলাই মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের আলমপুর গ্রামে ঢাকা আহ্সানিয়া মিশন কর্তৃক প্রতিষ্ঠিত ‌‌''আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্র'' এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এম. পি ।



স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নত সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গঠন করতে হলে নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করার বিকল্প নেই । তিনি বলেন, আমরা আমাদের নতুন প্রজন্মকে মাদক দ্রব্যের করাল গ্রাস থেকে রক্ষা করতে চাই, তানাহলে স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি তা বাধাগ্রস্থ হবে।



ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল ওয়াহাব ভূইয়া, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন বিশেষ অতিথির বক্তব্য রাখেন ।



উক্ত অনুষ্ঠানে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আবাসিক মনোচিকিৎসক ড. মো. রাহেনুল ইসলাম, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ইয়ানা জামান ও অভিভাবক রেবেকা জামান প্রমুখ বক্তব্য রাখেন ।



আসাদুজ্জামান খান বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা এক-দু’মাস জেলে থেকে বের হয়ে আরও বেশি করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে । তিনি মাদক ব্যবসা নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলকে সোচ্চার হয়ে একযোগে কাজ করার অভিমত ব্যক্ত করেন ।



মন্ত্রী আরও বলেন, যারা মাদক ব্যবসায়ী তাদের চিহ্নিত করতে হবে। তাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দিতে হবে। গোপনে প্রশাসন ও পুলিশের কাছে তাদের ব্যাপারে জানাতে হবে। 



স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে ৫০ শয্যার ৫ তলা বিশিষ্ট মানসিক হাসপাতাল '"আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্র'র'' আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। 



অনুষ্ঠান শেষে আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন ও রোগীদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য , ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের আওতায় ১৯৯০ সাল থেকে মাদক বিরোধী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে এবং তা জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার অর্জন করেছে।



আরও খবর






6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২২ ঘন্টা ৫০ মিনিট আগে