নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

নেত্রকোণা থেকে ধান বোঝাই ট্রাক উধাও : চাল ও চালকসহ ট্রাক উদ্ধার

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 10-07-2023 07:23:13 pm

নেত্রকোণা থেকে ধান বোঝাই ট্রাক উধাও : চাল ও চালকসহ ট্রাক উদ্ধার

নেত্রকোণা থেকে ধান ভর্তি ট্রাক উধাও হওয়ার ১৫ দিন পর চাল ভর্তি ট্রাকটি উদ্ধার করেছে জেলা পুলিশ


এ উপলক্ষে নেত্রকোনা জেলা পুলিশ আজ সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।


পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ জানান, গত ২৫ জুন নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার ধান ব্যবসায়ী রাজু আহমেদ (২৭) তার ঠাকুরাকোনা বাজারের ধান মহাল থেকে ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জে আলম অটোরাইস মিলে ট্রাক যোগে ২৩০ বস্তা (আনুমানিক মুল্য ৫ লক্ষ টাকা) ধান প্রেরন করে।


কিন্তু পরবর্তী সময় নিদির্ষ্ট গন্তব্যে না পৌছায় এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের প্রক্ষিতে নেত্রকোণা মডেল থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তা কাজে লাগিয়ে ট্রাক চালক গোলাম মোস্তফাকে সিরাজগঞ্জ থেকে আটক করে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে রবিবার (৯জুলাই) ভোর ৪টার দিকে ট্রাকটিকে (ঢাকা মেট্রো ট – ১৫- ২৮৬৫) রং পাল্টানোরত অবস্থায় জব্দ করে।


পরবর্তীতে একই দিনে দুপুর ১২টার দিকে ঢাকার আশুলিয়া ভান্ডারী অটো রাইস মিলে অভিযান চালিয়ে চোরাইকৃত ধান হতে রুপান্তরিত ২৫ কেজির ২শত ৮৭ বস্তা এবং ৫০ কেজির ৩৮ বস্তা চাল উদ্ধার করে।


তিনি আরও জানান, ট্রাক চালক গোলাম মোস্তফা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার গোড়কা গ্রামের আবুল কাসেমের পুত্র।


সংবাদ সম্মেলন তিনি সকল ধান ব্যবসায়ীদেরকে বিভিন্ন অটোরাইস মিলে ধান প্রেরণের আগে ট্রাক চালকের ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংরক্ষণ রাখার অনুরোধ জানিয়েছেন, তাতে করে এ ধরণের ঘটনা বহুলাংশে কমে আসবে।

আরও খবর