ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মহামারী রূপে পরিণত হচ্ছে শব্দ দূষণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-08-2022 09:21:29 am

ফাইল ছবি


• মোঃ রুবেল আহমেদ: 


বর্তমানে একটি মারাত্মক সমস্যার নাম

শব্দদূষণ। ২০২২ সালের UNEP (United Nations Environment Programme) এর তথ্য মতে, শব্দ দূষণে বাংলাদেশের অবস্থান শীর্ষে। বর্তমানে বিশ্বের সবচেয়ে কোলাহলপূর্ণ নগর হিসেবে পরিচিত ঢাকা শহর। Frontuers-2022 এর প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকায় শব্দের গড় মাত্রা ১১৯ ডেসিবেল। যা বিশ্বের ৬১টি দেশের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের মুরাদাবাদ। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে-পাকিস্তানের ইসলামাবাদ ও বাংলাদেশের রাজশাহী শহর। শব্দ দূষণের ফলে সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্তের স্বীকার হচ্ছে ট্রাফিক পুলিশগণ। ১১.৮% ট্রাফিক পুলিশের শ্রবণশক্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকায় আমরা যে শব্দ শুনি তা সহনীয় মাত্রার দ্বিগুণ। যদিও WHO (World Health Organization) এর নির্দেশনা অনুযায়ী আবাসিক এলাকায় সর্বোচ্চ দিনে ৫৫ ডেসিবেল এবং রাতে ৪৫ ডেসিবেল শব্দ ব্যবহারের নির্দেশ রয়েছে। বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ডেসিবেল এবং রাতে ৬০ ডেসিবেল শব্দ ব্যবহার করা যাবে। হাসপাতাল, শিক্ষা-প্রতিষ্ঠান, অফিসে-আদালতের আশেপাশে ১০০ মিটারের মধ্যে রাতে ৪০ ডেসিবেল ও দিনে ৫০ ডেসিবেল শব্দ ব্যবহারের নির্দেশ রয়েছে। 




সম্প্রতি ইক্যাপস এবং ইকিউএমএস কনসালটিং লিমিটেডের উদ্যোগে বাংলাদেশের ১৭ জায়গায় শব্দের মাত্রা হিসেব করা হয়। যেখানে দেখা যায় বাংলাদেশ মেডিক্যালের সামনে শব্দের মাত্রা ৭০ ডেসিবেল এবং সেন্ট্রাল হসপিটালের সামনে শব্দের মাত্রা ৮৯.৯ ডেসিবেল। ১৭ টি স্থানের গড় শব্দের মাত্রা ৮১.৭ ডেসিবেল। যা নির্ধারিত এবং সহনীয় মাত্রার চেয়ে কয়েক গুণ বেশি। Water Keepers Bangladesh এর প্রতিবেদন অনুযায়ী, ঢাকা শহরে সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় গুলশান-২ চত্ত্বরে। আর সবচেয়ে কম শব্দ দূষণ হয় জাতীয় সংসদ ভবনের এলাকায়। সাধারণত মানুষ কথা বলে ৩০ থেকে ৪০ ডেসিবেল শব্দে। আশেপাশে ৪৫ ডেসিবেল শব্দ থাকলে এক স্বাভাবিক মানুষ ঘুমাইতে পারে না। ৭০ ডেসিবেল পর্যন্ত শব্দ মানুষের কান গ্রহণ করতে পারে। ৮০ থেকে ৮৫ ডেসিবেলের উপরে গেলেই ক্ষতিগ্রস্ততা শুরু হয়। শব্দ দূষণের ফলে জনজীবনে যেসব সমস্যা সৃষ্টি হচ্ছে- হাইপার টেনশন, আলসার, হৃদরোগ, মাথাব্যথা, স্মরণশক্তি হ্রাস, স্নায়ুর সমস্যা ও মানসিক চাপ বেড়ে যাচ্ছে। 


WHO এর এক সমীক্ষা অনুযায়ী, মানুষের অসুস্থতার প্রথম কারণ বায়ুদূষণ এবং দ্বিতীয় কারণ হচ্ছে শব্দদূষণ। এই শব্দ দূষণের ফলে হৃদরোগে পরিমাণ বছরে প্রায় ৪৮ হাজার টা দেখা যায়। যার ফলে ১২ হাজার অপ্রাপ্ত বয়সীর মৃত্যু হয়। ১২ মিলিয়ন মানুষ ক্রনিক হাই এনোয়েন্সের শিকার হয়। এবং ৬.৫ মিলিয়ন মানুষ ক্রনিক হাই স্লিপ ডিসটারভেন্সের শিকার হয়। Australian Academy of Science এর রিপোর্ট মতে শব্দ দূষণের ফলে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে গর্ভবতী নারী ও শিশু। শিশুরা পড়ায় মনোযোগ হারিয়ে ফেলে। যদিও শব্দ দূষণ রোধে ২০০৬ সাল থেকে পরিবেশ সংরক্ষণ আইন কর্তৃক বিধিমালা রয়েছে কিন্তু এসব আইন প্রয়োগে কারো কোন ধরনের হস্তক্ষেপ নেই। বিধিমালা অনুযায়ী কেউ যদি নিয়ম বর্হিভূত শব্দ ব্যবহার করে তাহলে ঐ ব্যক্তির একমাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা এবং একই অপরাধ যদি দ্বিতীয়বার করে তাহলে ৬ মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে। কিন্তু আইনের প্রয়োগ যথাযথ হয়নি বলে এখনও পর্যন্ত শব্দ দূষণের শীর্ষে রয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক তথ্যমতে, করোনা মহামারিতে মারা গেছে ৬.৩১ মিলিয়ন মানুষ। এই দিকে শব্দ দূষণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবছর ২২ মিলিয়ন মানুষ। অতএব বলা যায়, বাংলাদেশ শব্দ দূষণের শীর্ষে থাকায় শব্দ দূষণ দেশের এক নতুন মহামারী রূপে পরিণত হচ্ছে। 


লেখক: রুবেল আহমেদ

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ

ঢাকা কলেজ, ঢাকা।

আরও খবর