আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহের আশঙ্কা, তিনজনের মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-07-2023 05:07:42 pm

সম্প্রতি তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে ইউরোপের জনজীবন। সামনের দিনগুলোতে ইউরোপে রেকর্ড মাত্রার গরম বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবাহাওয়া অফিস। এরই মধ্যে ইউরোপজুড়ে তিনজনের মৃত্যু এবং বেশ কয়েজনের হিট স্ট্রোকের খবর পাওয়া গেছে। খবর বিবিসির 


উত্তর-পশ্চিম এবং দক্ষিণ ইউরোপ আফ্রিকার কিছু অংশজুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। স্পেন, গ্রিস, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও তুরস্কের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা। 


তারা আরো জানিয়েছেন, ইতালির তাপমাত্রা সর্বোচ্চ ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং এখন পর্যন্ত দেশটিতে গরমে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া রোম ও ফ্লোরেন্সসহ ইউরোপের আরো ১০টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। 


গত মঙ্গলবার ইতালির উত্তরাঞ্চলে প্রচণ্ড গরমে ৪০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ইতালীয় রাজনীতিবিদ নিকোলা ফ্রেটোয়ান্নি এ ব্যাপারে টুইট করে বলেন, আমরা অসহনীয় তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছি। যেহেতু এটি সম্ভবত বছরের সবচেয়ে উষ্ণতম সময়, তাই মৃত্যু এবং অসুস্থতার মতো দুর্ঘটনা এড়াতে আমাদের সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা উচিত।


রোমের কলোসিয়ামের বাইরে এক ব্রিটিশ নাগরিকসহ দেশটির বেশ কয়েক পর্যটক এরই মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। 


ইতালিয়ান মেটিওরোলজিক্যাল সোসাইটি এই তাপপ্রবাহের নামকরণ করে নরকের তিন মাথাবিশিষ্ট দানবের নামানুসারে, ‘সার্বারাস হিটওয়েভ’। যা আগামী কয়েক দিনের মধ্যে কঠিনতম পরিস্থিতি নিয়ে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।


আবহাওয়া অফিস থেকে জানিয়েছে, আজ শুক্রবার তাপমাত্রা সর্বোচ্চ হবে এবং দক্ষিণ ইউরোপের বড় একটি অংশে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা দেখা যেতে পারে, এমনকি আরো বেশি।


এর আগে ২০২১ সালের আগস্টে ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ইতালির সিসিলি দ্বীপে রেকর্ড করা হয় যা ছিল ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর প্রভাবে গত বছর ইউরোপে ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রচণ্ড এই তাপপ্রবাহ এই গ্রীষ্মেও আরো মৃত্যুর কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে