আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ বৃদ্ধির ব্যাপারে আশাবাদী এরদোয়ান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-07-2023 10:03:45 am

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনার ব্যাপারে শুক্রবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। এই চুক্তি কিয়েভকে শস্য রপ্তানি করার এবং বৈশ্বিক খাদ্য সংকট কাটিয়ে ওঠার সুযোগ করে দেয়। খবর এএফপি’র।

এরদোয়ান সাংবাদিকদের বলেন, ‘আমরা আগস্টে পুতিনকে স্বাগত জানানোর প্রস্তুতি গ্রহণ করছি এবং আমরা কৃষ্ণসাগর শস্য করিডোরের মেয়াদ বাড়ানোর ব্যাপারে সম্মত।’

এরদোয়ান বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে গুরুত্বপূর্ণ এ চুক্তি নিয়ে কথা বলেছেন। তবে তিনি কখন কথা বলেছেন সে ব্যাপারে কিছু বলেননি। চুক্তিটির মেয়াদ সোমবার শেষ হতে যাচ্ছে।

রাশিয়ার প্রেস এজেন্সি প্রশ্ন করলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এরদোয়ানের বিবৃতি নিশ্চিত বা অস্বীকার করেননি। তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে কোন বিবৃতি দেওয়া হয়নি।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পাঁচ মাস পর ২০২২ সালের জুলাইয়ে প্রথম কৃষ্ণসাগর শস্য চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তিটি ইতোমধ্যে দুই দফা নবায়ন করা হয়েছে।

এবার অবশ্য রাশিয়ার নিজস্ব রপ্তানিতে বাধার কারণে পুতিন তা না করার হুমকি দিয়েছেন।

এরআগে শুক্রবার জাকার্তায় বক্তব্য দেয়ার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন শস্য চুক্তির মেয়াদ বাড়াতে রাশিয়ার প্রতি আহ্বান জানিছেন এবং সতর্ক করে দিয়ে বলেছেন যে, এটি ছাড়া অতি দরিদ্র দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে এ সপ্তাহে পুতিনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি রাশিয়ার সার রপ্তানির ক্ষেত্রে থাকা বিভিন্ন বাধা দূর করতে মস্কোকে সমর্থন করেন।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে