আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

বিআইইউতে ক্যারিয়ার প্ল্যানিং এণ্ড ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সংগৃহীত ছবি


গতকাল ১৩ই সেপ্টেম্বর ২০২২  (মঙ্গলবার) বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ক্যারিয়ার প্ল্যানিং এণ্ড ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


সেমিনারের ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সুলতান আহমেদ ও সহযোগী অধ্যাপক ড. জুলফিকার হাসান (ফিন্যান্স) ডিবিএ ।


উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত  উপাচার্য ড. আমিনুল হক ভূঁইয়া। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আরশেদ আলী মাতুব্বর। যিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন হিসেবে নিযুক্ত রয়েছেন।




সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. আমিনুল হক ভূইয়া বলেন,  সময়ের মূল্যের দিকে তাকিয়ে কাজের ধারাবাহিকতা রক্ষা এবং সকল কাজকে নিজের কর্ম মনে করে কাজের গতিশীলতা বজায় রাখতে হবে। সেইসাথে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ দেশের সম্পদে পরিণত হওয়ার আহবান জানিয়েছেন। 



সেমিনারে সভাপতি বলেন , ব্যবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষার্থীকে তাদের জীবন সম্পর্কে ধারণা এবং ভবিষ্যৎ কর্ম পন্থা বিষয়ে অনুধাবন করতে হবে। সেই আলোকে নিজেকে এবং নিজের কাজকে গুছিয়ে নেওয়ার মাধ্যমে ভালো ফলাফল অর্জন করতে হবে।


এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে  অন্যান্য অতিথিরা বক্তব্য রেখেছেন। কীভাবে মার্জিতভাবে চাকরির ইন্টারভিউ ফেস করব এ বিষয়ের উপর বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক জনাব সুলতান আহমেদ (মার্কেটিং) ডি.বি.এ 


কীভাবে কার্যকরভাবে ইন্টার্নশিপ রিপোর্ট লিখবেন এ সম্পর্কিত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক জুলফিকুর হাসান (অর্থ) ডিবিএ


উক্ত সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিবিএ ৪০ ব্যাচের শিক্ষার্থী লিটিল মাহমুদ। 


আরও খবর