বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ২৪-৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য সপ্তাহের কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সহকারী সমাজসেবা অফিসারসহ অন্যান্যরা। সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, পিআইও মোহাম্মদ আব্দুল মান্নানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচার প্রচারণা, মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে সম্মেলন ও মতবিনিময়, র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান ও পুকুর জলাশয়ের পানির ভৌত রাসায়নিক পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ, মাছের খাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরণ, জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।

Tag
আরও খবর