অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

শুদ্ধাচার পুরস্কার পেলেন নন্দীগ্রামের ইউএনও শিফা নুসরাত



 

বগুড়া জেলার  নন্দীগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা  নুসরাত জাতীয় শুদ্ধাচার পুরুস্কার পেয়েছেন। তিনি বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে এ সম্মাননা পেয়েছেন। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কারটি তার হাতে তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরইল্লাহ ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সকল উপজেলার মধ্যে পুরস্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে শিফা নুসরাত বলেন, উপজেলা পর্যায়ে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার ফলেই এই পুরস্কার অর্জিত হয়েছে।  "এ ধরনের স্বীকৃতি,যেকোন  অফিসারদের সততার সাথে ভালো কাজ করতে উৎসাহিত করে, তাই জেলা প্রশাসক স্যারের কাছে আমি কৃতজ্ঞ।বগুড়ায় শ্রদ্ধাভাজন ডি সি স্যারের দিক নির্দেশনায় আমরা পথ চলছি। এই অর্জন আমার একার নয়, এই অর্জন নন্দীগ্রাম উপজেলাবাসীর, যারা আমাকে সততার সাথে কাজ করতে সব সময় সহোযোগিতা করেছে।এ পুরস্কার প্রাপ্তি ভবিষ্যতে আমাকে  আরও  ভালো কাজ করতে উৎসাহিত করবেএবং  সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে আগ্রহী  তুলবে।আমার চাকরিজীবনে এটি অন্যতম বড়  অর্জন"। এ সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। শিফা নুসরাত  ২০২১ সালের ১৩ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নন্দীগ্রাম উপজেলায় যোগদান করেন। তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে নন্দীগ্রাম উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকান্ডে পূর্বের চেয়েও ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। নন্দীগ্রাম উপজেলাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছেন ইউএনও শিফা নুসরাত।


আরও খবর

6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ ঘন্টা ৩৮ মিনিট আগে