প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

যারা অধিকারের কথা বলতে ভুলে যায় তারা সমালোচনা করে কীভাবে: প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-09-2022 11:04:36 am

প্রধানমন্ত্রী

◾ নিউজ ডেস্ক 


যারা অধিকারের কথা বলতে ভুলে যায় তারা সমালোচনা করে কীভাবে সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


তিনি বলেন, ভারতে সফর শেষে খালেদা জিয়া বলেছিলেন, তিনি গঙ্গার পানি বণ্টনের কথা বলতে ভুলেই গিয়েছিলেন।গণভবনে সংবাদ সম্মেলনের পর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 


এর আগে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশের ব্যাপারে ভারতের সব দল এক থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


তিনি বলেন, সফরের সময় ভারতের আন্তরিকতার অভাব দেখিনি। সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়, এই কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।  


ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শুরু হয়েছে। সদ্যসমাপ্ত ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 


গত ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক করেন তিনি। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। স্মারক সই শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দিয়ে সফরের সফলতা সম্পর্কে জানান 


প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরে দুই দেশের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানিসম্পদ ব্যবস্থাপনা, বিনিয়োগ, বাণিজ্য সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান, মানবপাচার রোধসহ নানা বিষয়ে আলোচনা হয়।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফরে বড় ধরনের প্রাপ্তির কথা এরই মধ্যে জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের কারও কারও মতে, প্রধানমন্ত্রীর এবারের ভারত সফর কিছুটা ভিন্ন ছিল। কারণ এবারের সফরে বাংলাদেশের দৃশ্যমান অর্জন রয়েছে। কারণ যৌথ বিবৃতিতে ভারত জানিয়েছে, দেশটির সব বন্দর, সড়ক, নৌপথ ব্যবহার করে বিনা মাশুলে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে বাংলাদেশ। 


সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বলেন, দুই দেশের মধ্যে অনুষ্ঠিত সমাঝোতা স্বাক্ষরের মধ্যে কুশিয়ারা নদীর পানি ব্যবহার-সংক্রান্ত স্মারকটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। একটি সেচ প্রকল্পে ব্যবহারের জন্য এই স্মারকের আওতায় ১৫৩ কিউসেক পানি তুলতে পারবে বাংলাদেশ। 


তবে প্রধানমন্ত্রীর এবারের সফরেও তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন। অনেকেই মনে করেন, গত ৩০ বছর ধরে তথ্য-উপাত্ত বিনিময় করে ক্লান্ত বাংলাদেশের পানিবিশেষজ্ঞরা, যাদের অনেকে এ কাজ করতে করতে অবসরে চলে গেছেন। তারা এখন মাঠপর্যায়ে কিছু বাস্তব অগ্রগতি দেখতে চান।


ভারতের নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ৫ সেপ্টেম্বর সোমবার দিল্লি পৌঁছান শেখ হাসিনা। দিল্লির পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানানো এবং লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। রাষ্ট্রীয় কর্মসূচি শেষ করে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর রাতে দেশে ফেরেন।


আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে