হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়কে স্মার্ট বিদ্যালয় হিসেবে ঘোষণা

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়কে স্মার্ট বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ( ১৮ জুলাই ২০২৩) সকাল ১০ ঘটিকার সময় হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্মার্ট  বিদ্যালয় ঘোষণা ও শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুলতান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাএীদের স্মার্ট স্পান্স কার্ড ও স্মার্ট বিদ্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন, সিরাজগঞ্জ সদর কামারখন্দ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, ডেপুটি ম্যানেজার এডুম্যান রবিউল সিদ্দিক রবিন,  হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  মোছাঃ শামীম আরা,   সহকারি শিক্ষক শামীম আরা লাজ, প্রমূখ।  এছাড়াও উপস্থিত ছিলেন হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি, সিরাজগঞ্জ সদর কামারখন্দ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ও স্মার্ট শিক্ষার্থী হিসেবে গড়ে উঠতে হবে।, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক ও কলেজে পর্যন্ত ল্যাপটপ দিচ্ছেন।  এর অংশ হিসেবে এই বিদ্যালয়ের ৪ জন  শিক্ষার্থীদের কে  ল্যাপটপ প্রদান করা হয়েছে।  আগামী প্রজন্মকে স্মার্ট প্রজন্ম হিসাবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর সফল পদক্ষেপে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোলমডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

এছাড়াও হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের  সভাপতি  সুলতান মাহমুদ বলেন, ছাএীদের স্মার্ট স্পান্স কার্ডের মাধ্যমে তাদের নিয়মিত উপস্থিতি সংখ্যা। এছাড়া তারা কখন স্কুলে আসলো কখন চলে গেল। এগুলো, আমরা সহ সকল অভিভাবকরাও জানতে পারবে।

আরও খবর