শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কার কথায় বার্সেলোনায় গুন্দোগান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-07-2023 06:40:11 am

কদিন আগেই অধিনায়ক হিসেবে ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জিততে সাহায্য করেছিলেন জার্মানির ইলকাই গুন্দোগান। এবার তার নতুন ঠিকানা স্পেনের ক্লাব বার্সেলোনা। গত ২৬ জুন তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিলেও এতদিন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়নি। 


এবার সেই আনুষ্ঠানিকতার পর্বও শেষ করলো কাতালুনিয়ার জায়ান্টরা। প্রথম দিনেই গুন্দোগান জানালেন বার্সেলোনার প্রতি তার মুগ্ধতার কথা। সেইসাথে জানালেন, সাবেক সতীর্থ রবার্ট লেভান্ডভস্কির কথায় নাকি সিদ্ধান্ত নেয়া সহজ হয়েছে তার জন্য। 


গত জুনে প্রীতি ম্যাচে জার্মানির মুখোমুখি হয় পোল্যান্ড। সেই ম্যাচ শেষেই লেভান্ডভস্কির সাথে বার্সা ইস্যুতে আলাপ করেন গুন্দোগান। কাতালান ক্লাবটিকে এলে গুন্দোয়ানের ভালোই হবে বলে মন্তব্য করেছিলেন পোলিশ তারকা।


আনুষ্ঠানিক পরিচিতি অনুষ্ঠানে গুন্দোগান জানান, ‘ছুটির দিনগুলোর আগে লেভার সাথে দীর্ঘ সময় কথা হয়েছে । আমরা পোল্যান্ডে মুখোমুখি হয়েছিলাম। লেভান্ডভস্কি আমাকে ম্যাচ শেষে কথা বলতে বলেছিল। সে আমাকে বার্সেলোনা নিয়ে বলেছে। এই শহর, এখানকার জীবন নিয়ে আমার সঙ্গে কথা বলার সময় তার চোখ চকচক করছিল। নিজে সিদ্ধান্ত নিতে আমার তাকে প্রয়োজন পড়েনি কিন্তু তার বার্তাগুলো আমাকে অনেক সাহায্য করেছিল।’


জার্মানির গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের কথাও আলাদা করে উল্লেখ করেছেন গুন্দোগান, ‘টের স্টেগেনও আমাকে লিখেছে। আমি অবশ্য তাদের কথা শুনেই এখানে আসিনি, যে সিদ্ধান্ত আমি আগেই নিয়ে রেখেছিলাম, সে বিষয়ে তারা আমাকে সহায়তা করেছে।’


বার্সেলোনায় যোগদান স্বপ্ন সত্যি হওয়ার মতো উল্লেখ করে জার্মান মিডফিল্ডার বলেন, ‘আমার মনে পড়ে শৈশবে বার্সার খেলা দেখার কথা। বার্সাকে পেপ এবং রাইকার্ডের অধীন খেলতে দেখেছি। তখন থেকেই আমি ক্লাবটিকে সব মৌসুমে অনুসরণ করে আসছি। অবশ্যই, আমি এখানে কয়েকবার এসেছি। এখানকার মাঠে এসেছি। আমি এখানে খেলেছি এবং দর্শক হিসেবেও এখানে এসেছি। এখন আমি এই ক্লাবের অংশ হতে পেরে আনন্দিত এবং গর্বিত।’


উল্লেখ্য, সাত মৌসুম ম্যানচেস্টার সিটিতে কাটিয়ে চলতি মৌসুমে বার্সেলোনায় যোগ দিয়েছেন জার্মান মিডফিল্ডার ইলকাই গুন্দোগান। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তার সাথে চুক্তি করেছে কাতালুনিয়ার ক্লাবটি। আছে এক বছর চুক্তি বাড়ানোর সুবিধাও। ৩২ বছর বয়সী এই তারকার বাই-আউট ক্লজ নির্ধারণ করা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো।


দলবদলের বাজারে গুন্দোগান ছাড়া ইনিগো মার্তিনেজকেও ফ্রি এজেন্ট হিসেবে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। এর মধ্যে ব্রাজিলের ‘নতুন রোনালদো’ খ্যাত ভিতর রকির সঙ্গেও চুক্তির ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে ক্লাবটি। শোনা যাচ্ছে গুন্দোয়ানের সিটি সতীর্থ বের্নার্দো সিলভাকে কিনতেও আগ্রহ দেখিয়েছে বার্সার ক্লাব কর্তৃপক্ষ।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩৫ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে